বৃষ রাশিতে প্রবেশ সূর্যের, ঝড় উঠবে ৩ রাশির ব্যক্তিগত জীবনে, ঘটবে কোনও অঘটন, খুব সাবধানে থাকুন!

জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহের রাজা বলা হয়ে থাকে। প্রতি মাসে নিজের রাশি পরিবর্তন করে সূর্য। আর এইভাবেই ১২ মাসে সূর্য ১২টি রাশির মধ্য দিয়ে যায়। বর্তমানে বৃষ রাশিতে প্রবেশ করেছে সূর্য। আগামী ১৫ জুন দুপুর ১২ টা ৩৭ মিনিটে তা প্রবেশ করবে মিথুন রাশিতে।

সূর্যর এই গমন একাধিক রাশিকে নানানভাবে প্রভাবিত করে। যদিও এই গমন কিছু রাশির জন্য খুব উপকারী প্রমাণিত হবে। কিন্তু কিছু কিছু রাশির ব্যক্তিগত জীবনে বেশ প্রভাব ফেলবে এই গমন। সূর্যের গমনের জেরে ক্ষতির সম্মুখীন হতে হবে কিছু কিছু রাশির জাতক-জাতিকাদের। 

সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-

তুলা রাশি

সূর্যের এই গমনের জেরে নিজের অনুভূতি প্রকাশ করতে পারবেন না এই রাশির জাতক-জাতিকারা। এর ফলে ব্যক্তিগত জীবন প্রভাবিত হবে এদের। এই সময় মানসিক চাপ অনুভব করবেন এই রাশির জাতক-জাতিকারা। জীবনে হঠাৎ করে অনেক ধরনের চ্যালেঞ্জ আসবে এই সময় এদের।

মিথুন রাশি

সূর্যের এই গমনের জেরে এই সময় প্রচুর অর্থ ব্যয় হবে এই রাশির জাতক-জাতিকাদের। এদের কর্মজীবনে সমস্যা হবে। সময় ব্যাহত হবে এদের। কোনও বিষয়ে সঙ্গীর সঙ্গে মতবিরোধ হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। এর ফলে সম্পর্কের ওপর প্রভাব পড়বে। সূর্য যাত্রার সময় ব্যক্তিগত জীবন সম্পর্কে বেশ সতর্ক থাকতে হবে এই রাশির জাতক-জাতিকাদের।

মকর রাশি

সূর্যের এই গমন ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করবে এই রাশির জাতক-জাতিকাদের। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই ঘরকে শিক্ষা ও সন্তানের সঙ্গে সম্পর্কযুক্ত মনে করা হয়। এই সময় এই রাশির জাতক-জাতিকাদের পারিবারিক জীবন ও শিক্ষার দিকে বিশেষ মনোযোগ দিতে হবে। কোনও বিষয়ে সঙ্গীর সঙ্গে তর্ক হতে পারে এই সময়। ফলে সতর্ক থাকতে হবে এই রাশির জাতক-জাতিকাদের।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles