‘প্রাক্তন সিপি বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছে…’, প্রিজন ভ্যান চিৎকার করে দাবী আর জি কর কাণ্ডে ধৃত সিভিক সঞ্জয় রায়ের

এর আগেও ফাঁসানোর তত্ত্ব খাড়া করেছিলেন তিনি। আর এবারও সেই এলি তত্ত্বেই অনড় থাকলেন আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। এবার আর সরকার বা ডিপার্টমেন্ট নয়, সরাসরি নামই জানিয়ে দেয় সে।

আজ, সোমবার থেকে শিয়ালদহ আদালতে শুরু হয়েছে আর জি কর কাণ্ডের বিচার পর্ব। এদিন আর জি করের নির্যাতিতার বাবার সাক্ষ্য গ্রহণ করা হয়। সকালেই আদালতে নিয়ে যাওয়া হয়েছিল অভিযুক্ত সঞ্জয় রায়কে। সন্ধ্যের সময় তাকে নিয়ে আদালত থেকে বের হয় পুলিশ। সেই সময় প্রিজন ভ্যান থেকে চিৎকার করে নানান দাবী করতে থাকে সে।

বলতে থাকে, “আমাকে ফাঁসানো হচ্ছে”। যদিও এর আগেও এমন দাবী করেছে সঞ্জয়। সেই সময় সে জানিয়েছিল, ডিপার্টমেন্ট নাকি তাকে চুপ থাকতে বলেছে। তবে সেই ধর্ষণ বা খুন করেনি বলে দাবী করেছিল। আর এদিন ফের একবার প্রিজন ভ্যানের ভিতর থেকে চিৎকার করে সঞ্জয় বলতে থাকে, “আমাকে কলকাতার প্রাক্তন সিপি বিনীত গোয়েল এবং ডিসি স্পেশ্যাল ফাঁসিয়েছে। আমি এই ঘটনার সঙ্গে জড়িত নই। ওনারা যোগসাজশ করে আমাকে ফাঁসালেন”।

সঞ্জয়ের এমন দাবী শুনে সংবাদমাধ্যমের তরফে তাকে প্রশ্ন করা হয়, আসল অপরাধী কে? সেই সময় সঞ্জয় বলেন, “প্রাক্তন সিপি বিনীত গোয়েল এবং ডিসি স্পেশ্যাল সব জানে। ওদেরকে জিজ্ঞেস করলেই সব জানা যাবে। যান গিয়ে আসল লোককে ধরুন”। আর জি কর কাণ্ডের একমাত্র অভিযুক্তের মুখে এমন দাবী শুনে স্বাভাবিকভাবেই বেশ শোরগোল পড়েছে নানান মহলে।

বলে রাখি, গত ৯ আগস্ট আর জি করের সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল এক তরুণী চিকিৎসকের ক্ষতবিক্ষত দেহ। ধর্ষণ করে খুন করা হয়েছিল তাঁকে। সেই ঘটনায় গর্জে ওঠে নাগরিক সমাজ। এক চিকিৎসকের নিজের কর্মস্থলেই এমন ভয়ঙ্কর পরিণতি মেনে নিতে পারেন নি কেউই। জুনিয়র চিকিৎসকরা এই ঘটনার প্রতিবাদে দীর্ঘদিন কর্মবিরতি, অনশন করেছেন। এখনও চলছে প্রতিবাদ-আন্দোলন।

আরও পড়ুনঃ একদল পাচ্ছেই না ট্যাবের টাকা, অন্যদিকে ৫ হাজার পড়ুয়া ট্যাবের জন্য ১০ নয় পেল ২০ হাজার টাকা, এখানেও চলছে দুর্নীতি?

আর জি কর কাণ্ডের মামলা চলছে সুপ্রিম কোর্টে। অন্যদিকে, এই কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের মামলা চলছে শিয়ালদহ আদালতে। এরই মধ্যে চার্জ গঠন করে বিচার পর্ব শুরু হয়েছে এই মামলার। চার্জ গঠনের দিনই সঞ্জয় দাবী করে, তাকে ফাঁসানো হচ্ছে। আর এদিন বিচার পর্ব শুরুর দিন ফের সেই একই দাবী উঠে এল তার মুখে। এবার সরাসরি প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের দিকে আঙুল তুলল সে।

RELATED Articles