ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফা সম্পূর্ণ হয়েছে। জোর কদমে চলেছে নির্বাচনী প্রচার। ঘাটাল এলাকার প্রচারে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবকে (Dev)। প্রচারে বেরিয়ে জনসংযোগ করছেন তিনি। মিশেছেন জনতাদের সাথেই। কখনো কাউকে বুকে জড়িয়ে ধরে আবার কখনো ব্যাট হাতে খুদেদের সাথে এক রাউন্ড ক্রিকেট খেলে মন জয় করে নিচ্ছেন দেব (Dev)। রাজনীতিবিদরা অনেক সময় বাকি সব নেতা মন্ত্রীদের তুলনায় দেবের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। দুবারের জয়ী সাংসদ দেব। তার ওপর তিনি টলিউড সুপারস্টার। সাংসদ হিসেবে দশ বছর পেরিয়েছে অভিনেতা দেবের(Dev)। সপ্তম দফার ভোটের মাত্র বাকি কয়েকটা দিন। তারপরেই নির্বাচনের ফল প্রকাশ। ঘাটালে কেমন ফল করে দেব এবার সেটাই দেখার।
নির্বাচনের মাঝেই বহুবার সাক্ষাৎকারে মুখোমুখি হয়েছেন তিনি। দেবের (Dev) অভিনয় ক্যারিয়ারে বেশ সাফল্য পেয়েছেন তিনি। এমন একজন অভিনেতা যখন কোন নির্দিষ্ট দলে যোগ দেন তখন কি তার ফ্যানবেস ভাগ হয়ে যায়, এ প্রসঙ্গে দেব জানাচ্ছেন, “এমন অনেক সময় হয়েছে, বাড়িতে এসে লোকে বলে গেছে ক্যারিয়ার শেষ আর ছবি চলছে না, ঘটনাচক্রে তখন আমার দু তিনটে ছবি ফ্লপ হয়েছে। কিন্তু আমি দেখেছি ইন্ডাস্ট্রির বড় বড় তারকারা তাদের ছবিও তখন ফ্লপ হচ্ছে, তাদেরকে কিছু বলা হচ্ছে না। কিন্তু আমি যেহেতু রাজনীতিতে চলে এসছি.. তখন আমি কিছুদিনের বিরতি নিলাম। ভাবলাম কোথাও আমার একটা ভুল হচ্ছে। আমি জানতাম কোন বিকল্প উদাহরণ নেই। এমন অনেক অভিনেতারা রাজনীতিতে এসে তাদের ক্যারিয়ার শেষ হয়ে গেছে। কিন্তু আমি যদি বলি আমি দল থেকে বের হতে চাই সেটা ঠিক নয়।”
অভিনয় ক্যারিয়ার ও রাজনীতি দোটানায় পড়ে গিয়েছিলেন দেব (Dev)। তিনি বলছেন, “আমি দিদিকে ভালোবাসি, আমি জানি,আমি যখনই বলবো রাজনীতি ছাড়ার কথা দিদি কখনোই মেনে নেবে না। আমি ভাবলাম কোন উদাহরণ নেই তবে এই নয় যে কোন উদাহরণ তৈরি হতে পারে না। ঠিক করলাম নিজেই একটা উদাহরণ হয়ে উঠবো। তার জন্য সবচেয়ে বেশি জরুরি সৎ থাকা। এমন কাজ করতে হবে যাতে লোকে বোঝে এই ছেলেটা রাজনীতিতে নিজের কিছু গোছাতে আসেনি। শুরুতে কিছু লোক আমাকে ছেড়ে গিয়েছিল। এখন যদি পিছনে তাকিয়ে দেখি অনেক লোক জুড়েছেন।”
সম্ভবত ভারতবর্ষের একমাত্র ফিল্মস্টার দেব (Dev), যার রাজনীতিতে আসার পর প্রথম কয়েক বছর ছাড়া অভিনয় জগতে উন্নতি হয়েছে। সিনেমার মান বেড়েছে, প্রযোজক হিসেবেও দাম বেড়েছে। দেব বলছেন, “সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্যতা বেড়েছে।” টলিউডের বেশ কিছু ছবিতে টাকার বিনিয়োগটা কি সত্যিই একটু গোলমেলে এ প্রসঙ্গে দেব ‘রাজনীতিতে আসলেই অভিনয় ক্যারিয়ার শেষ’, পরপর ফ্লপ হচ্ছে ছবি, দোটানায় পড়ে গিয়েছিলেন অভিনেতা দেব
বলছেন, “কেন টলিউড? মিডিয়াতেও তো টাকা লাগে। সিনেমা ইন্ডাস্ট্রিকে টার্গেট করা সবচেয়ে বেশি সহজ। জালিয়াতি লোককে বাছাই করবে কিভাবে। আমার মনে হয় না টলিউডের কালো টাকার দরকার। বড় প্রযোজকরা সবাই পরিশ্রমী। বড় বড় প্রযোজকেরা নিজেরা খেটে ছবি হিট করে, তারপরে পরবর্তী ছবি তৈরি করে। আমি টলিউডের কাজ করে আমার চোখে পড়ার মতো এমন কিছু কালোবাজারি দেখিনি।”
দেব (Dev) একজন সাংসদ, তাই কি দেবের ছবিতে সহজে লগ্নি আসে এ প্রসঙ্গে দেব বলেন, “না। টাকা তুলে তুমি ছবি বানাতে পারবে, তবে ছবি রিলিজ করতে পারবে না। ইডি-সিবিআই লাগবেনা বন্ধু বান্ধবরাই যথেষ্ট কাঠি করার জন্য। এমনি এমনি আমাদের কাঁকড়ার জাত বলা হয় না। নিজের থেকে যদি পাশের বন্ধুটা বড় হয়ে যায় তখন আমরাই বলি। এখন কোথাও গিয়ে সবটা লেভেল হয়েছে কিন্তু ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে।”





