Narendra Modi slammed TMC: আগামী শনিবার অর্থাৎ ১ জুন রয়েছে সপ্তম ও শেষ দফার ভোট। ফলেস্মস্ত রাজনৈতিক দলের মধ্যেই বেশ প্রস্তুতি চলছে নির্বাচনী প্রচারের। আজ, মঙ্গলবার বঙ্গে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অশোকনগরে ও বারুইপুরে সভা করে উত্তর কলকাতায় রোড শো করেন তিনি। এদিন ফের একবার তৃণমূলকে একহাত নিলেন নরেন্দ্র মোদী (Narendra Modi slammed TMC)।
লোকসভা ভোটের জন্য বঙ্গে এটাই মোদী শেষ প্রচার। এদিন নির্বাচনী সভা থেকে তৃণমূলের দুর্নীতি নিয়ে সরব হয়ে মোদী বলেন (Narendra Modi slammed TMC), “আগে বলেছিলাম, না খায়ুঙ্গা, না খানে দুঙ্গা। কথা রেখেছি। কেন্দ্রে কোনও দুর্নীতি হতে দিইনি গত ১০ বছরে। আর এবার পশ্চিমবঙ্গের মানুষকে বলছি, যারা দুর্নীতি করেছে, তাদের বের করে দেব আর যাদের থেকে খেয়েছে, তাদের সব ফিরিয়ে দেব। বাংলায় দুর্নীতিকারীদের এমন ব্যবস্থা করব যে, এদের আগামী প্রজন্মও দুর্নীতি করার আগে ১০০ বার ভাববে”।
এদিন শুধু তৃণমূলই নয়, এর পাশাপাশি তিনি কটাক্ষ শানালেন বাম-কংগ্রেসকেও। বললেন, “পশ্চিমবঙ্গে কারখানা বন্ধ, চাকরি নেই। এই দুর্দশা কে করল? প্রথমে কংগ্রেস লুটেছিল। তার পর বামেরা লুটেছিল। এখন তৃণমূল দুই হাতে লুট করছে। তিনজনেই পশ্চিমবঙ্গের দোষী”।
হুঁশিয়ারি দিয়ে মোদী বলেন, “তৃণমূল তো দূরে থাক, কারও ক্ষমতা নেই মোদীকে তাঁর সঙ্কল্প থেকে সরিয়ে দেয়। ক্ষমতায় এলে এক এক টাকার হিসাব হবে। দুর্নীতিকারীদের প্রত্যেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে” (Narendra Modi slammed TMC)।
এদিন মোদীর বক্তব্যে উঠে আসে তৃণমূলের জমানায় ওবিসিদের শংসাপত্র বাতিলের প্রসঙ্গও (Narendra Modi slammed TMC)। তিনি বলেন, “ভোট ব্যাঙ্ককে তোষণ করাই বিরোধীদের মূল উদ্দেশ্য। বাংলায় তৃণমূল ওবিসি-দের ধোঁকা দিয়েছে। কলকাতা হাইকোর্ট বলেছে ৭৭ মুসলিম সম্প্রদায়কে ওবিসি ঘোষণা করা অসাংবিধানিক। অর্থাৎ তৃণমূল লক্ষ লক্ষ ওবিসি-র অধিকার ছিনিয়ে নিয়েছে। আর হাইকোর্টের নির্দেশের পর মুখ্যমন্ত্রী কী বলছেন, তা তো শোনাই যাচ্ছে। বিচারপতিদের নিয়ে প্রশ্ন তুলছেন। প্রশ্ন করতে চাই, বিচারপতিদের পিছনেও কি আপনারা গুণ্ডা লাগিয়ে দেবেন”?





