Adhir Choudhury Claimed for President Rule over Bengal: লোকসভা ভোট শেষ হয়েছে প্রায় ২ মাস হতে চলল। বঙ্গে লোকসভা ভোটে কংগ্রেসের ফলাফল খুবই খারাপ। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী নিজের দীর্ঘদিনের সংসদীয় এলাকা বহরমপুর বাঁচাতে পারেন নি। তা গিয়েছে তৃণমূলের দখলে। এবার বাংলায় অরাজকতার অভিযোগ তুলে রাজ্যে রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবী তুললেন অধীর চৌধুরী (Adhir Choudhury Claimed for President Rule over Bengal)।
প্রদেশ কংগ্রেস সভাপতির লেটারহেডে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখেছেন অধীর চৌধুরী। তাতে তিনি জানিয়েছেন যে বাংলা নিয়ে তিনি ব্যক্তিগতভাবে খুবই উদ্বিগ্ন। তাঁর বক্তব্য, “দেশের সাংবিধানিক প্রধান হিসাবে বাংলার আইনশৃঙ্খলার হাল ফেরাতে হস্তক্ষেপ করা উচিত রাষ্ট্রপতির (Adhir Choudhury Claimed for President Rule over Bengal)। এই মুহূর্তে বাংলায় যে অরাজকতা চলছে সেটা যে শুধু বিব্রতকর তাই নয়, ভীষণভাবে উদ্বেগেরও। সবটাই হচ্ছে বিরোধী দলের সমর্থক এবং নেতাকর্মীদের উপর শাসকদলের নিষ্ঠুর আচরণে।
এই চিঠিতে অধীর উল্লেখ করেছেন সন্দেশখালির প্রসঙ্গও। তাঁর অভিযোগ, “লোকসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক হিংসা ছড়ানো হয়েছিল”। অধীরের অভিযোগ, নির্বাচন কমিশন কড়া ব্যবস্থা নিয়েছিল বটে কিন্তু তাও লোকসভা ভোটের সময় শাসক দল তৃণমূলের সন্ত্রাস বন্ধ করা যায়নি।
চিঠিতে অধীরের দাবী, এই মুহূর্তে বাংলায় সবথেকে উদ্বেগের বিষয় হল ভোট পরবর্তী হিংসা। বাংলার বিরোধী দলের নেতা, কর্মী-সমর্থকরা এই মুহূর্তে জীবন ও জীবিকা নিয়ে সংশয়ে রয়েছেন। ময়নাগুড়ির কংগ্রেস কর্মীর খুনের বিষয়টিও চিঠিতে উল্লেখ করেছেন অধীর, এমনটাই খবর। অধীরের অভিযোগ, এই মুহূর্তে রাজ্যে অঘোষিত জরুরি অবস্থা চলছে। আর সেই কারণে রাষ্ট্রপতির হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন অধীর (Adhir Choudhury Claimed for President Rule over Bengal)। বিজেপি নেতারাও এমন দাবী জানিয়ে থাকেন, এবার তাদের জুতোতেই পা গলালেন অধীরও।
এটাই প্রথমবার নয়, এর আগে লোকসভা নির্বাচনের আগেও এভাবেই সন্দেশখালি ইস্যু নিয়ে রাষ্ট্রপতি শাসনের দাবী তুলেছিলেন অধীর চৌধুরী (Adhir Choudhury Claimed for President Rule over Bengal)। তা করার কারণে নিজের দলের অন্দরেই বেশ ক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। তৃণমূলও আক্রমণ করতে ছাড়ে নি তাঁকে। তাদের অভিযোগ ছিল, বিজেপির ভাষাতে কথা বলছেন কংগ্রেস নেতা। আর এবার সেই একই ভাষাতে রাজ্য সরকারকে কটাক্ষ করলেন অধীর চৌধুরী।





