সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ! উৎসবের মরশুমে আনন্দ-উল্লাসে পড়বে ভাঁটা, পুজোর আগেই বাড়ছে মদের দাম

Price of Liquor Will be Increased: একদিকে বাজারে সবজির দাম আকাশছোঁয়া। অল্প টাকা নিয়ে বাজারে গেলে যেন কিছুই থলেতে থাকে না। তা নিয়ে মধ্যবিত্তদের নাভিশ্বাস তো উঠছেই। আর এবার আবার সুরাপ্রেমীদের জন্য এল দুঃসংবাদ। দাম বাড়ছে মদের তাও আবার পুজোর আগেই (Price of Liquor Will be Increased)

পুজোর সময় মদের কেনাবেচা হয় ব্যাপক হারে। উৎসবের সময় অনেকেই রঙিন জলে গলা ভেজাতে বেশ পছন্দই করেন। পুজোর সময় বন্ধুদের সঙ্গে আড্ডায় হোক বা পাবে গিয়ে মদ্যপান করে থাকেন অনেকেই। তবে এবার পুজোর সময় মদ্যপানের জন্য বেশ ভালোই টাকা যে খসবে মদ্যপায়ীদের, তা আর বলার অপেক্ষা রাখে না।

কেন বাড়ছে মদের দাম (Price of Liquor Will be Increased)?

বাজেটের সময় প্রতি বছরই নেশাজাত দ্রব্যের দাম বাড়ে। এবারেও মদ প্রস্তুতকারক সংস্থাগুলি দেশে তৈরি হওয়া বিদেশী মদ ও বিয়ারের দাম বাড়াতে চেয়ে দ্বারস্থ হয়েছে আবগারি দফতরের। যদিও এখনও আবগারি দফতরের সাড়া মেলেনি। আবার এও জানা যাচ্ছে যে আবগারি দফতর মদের উপর শুল্ক বাড়াতে পারে। এই দুটি বিষয় যদি কার্যকর হয়, তাহলে যে মদের দাম বাড়বে, তা বলাই বাহুল্য (Price of Liquor Will be Increased)। জানা গিয়েছে আগস্টের মাঝামাঝি সময়ে অর্থাৎ দুর্গাপুজোর আগেই দাম বাড়তে চলেছে মদের। 

মদ থেকে যেমন প্রচুর লাভ হয়, তেমনই আবার মদ থেকে সরকারের আয়ও কিছু কম হয় না। এবার আবগারি শুল্ক বাড়ালে মদ থেকে সরকারের আয়ও বেশ বাড়বে (Price of Liquor Will be Increased)। তবে সরকারের আয় বাড়লেও মদ কিনতে গিয়ে যে সুরাপ্রেমীদেরও খরচ বেশ কিছুটা বেশি হবে, তা তো বলার অপেক্ষাই রাখে না।

বলে রাখি, গত অর্থবর্ষে মদ বিক্রি থেকে রাজ্য কিন্তু রেকর্ড আয় করেছিল। দুর্গাপুজো থেকে শুরু করে ক্রিসমাস, ইংরেজি নববর্ষে রাজ্যে ব্যাপক পরিমাণে মদ কেনাবেচা হয়েছিল (Price of Liquor Will be Increased)। আর এর ফলে মদ ও বিয়ার বিক্রি থেকেই রাজ্য সরকার প্রায় ১৮ হাজার কোটি টাকা লাভ করেছিল বলে খবর। এবার যদি শুল্ক বাড়ে, তাহলে রাজ্যের আয়ও বাড়বে। 

RELATED Articles