Adhir Chowdhury attired as Comrade: এই বহরমপুরের টেক্সটাইল মোড়ে একসময় সিপিএমের বিরুদ্ধে তিনি গলা ফাটিয়েছেন। এই টেক্সটাইল মোড়েই সিপিএম বিরোধী আন্দোলন গড়ে তুলেছিলেন তিনি। সেই বহরমপুরের টেক্সটাইল মোড়েই ফের মিছিলে দেখা গেল তাঁকে। কিন্তু এবার আর সিপিএম বিরোধী মিছিল নয়, বরং সিপিএমের সঙ্গেই মিছিল। যে টেক্সটাইল মোড়ে বেশ অনেকটা সময় সিপিএমের মুণ্ডপাত করেই কেটেছে, সেই টেক্সটাইল মোড়ে এবার কমরেডের সাজে সিপিএমের সঙ্গে মিছিল করতে দেখা গেল কংগ্রেস প্রদেশ সভাপতি অধীর চৌধুরীকে (Adhir Chowdhury attired as Comrade)।
এবারের লোকসভা নির্বাচনে এই প্রথমবার এক সঙ্গে দেখা মিলল অধীর চৌধুরী ও বামনেতা মহম্মদ সেলিমের। আজ, বৃহস্পতিবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের জন্য মনোনয়ন জমা দিতে যান সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। তখনই তাঁর সঙ্গে দেখা যায় অধীর চৌধুরীকেও (Adhir Chowdhury attired as Comrade)।
বহরমপুরে একযোগে মিছিল করে কংগ্রেস ও সিপিএম। আর সেই মিছিলের নেতৃত্ব দেন অধীর চৌধুরী ও মহম্মদ সেলিম। এদিন কংগ্রেসের উত্তরীয় নয়, বরং অধীরের গলায় দেখা গেল কাস্তে-হাতুরি-তারা আঁকা উত্তরীয়। ভোটের ঠিক আগের মুহূর্তে পুরোদস্তুর কমরেড সাজে দেখা মিলল অধীরের (Adhir Chowdhury attired as Comrade)। যা নিয়ে কানাঘুষো অবশ্য কম হচ্ছে না।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকে একবারও একসঙ্গে দেখা মেলেনি অধীর ও সেলিমের। আসন রফা হয়েছে ঠিকই দুই দলের মধ্যে। কিন্তু সামনাসামনি কখনও দেখা যায়নি এই দুই নেতাকে। এর আগে বহরমপুরে তাদের বৈঠক করার কথা থাকলেও, তা হয়নি। এর ফলে দুই নেতাকে কখনও একসঙ্গে না দেখা যাওয়ায় দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যেও কিছুটা অনীহা দেখা দেয় প্রচারে।
এই কারণেই এবার এক ফ্রেমে ধরা দিলেন অধীর-সেলিম। একসঙ্গে মিছিলে হাঁটলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ও সিপিএমের রাজ্য সম্পাদক (Adhir Chowdhury attired as Comrade)। মনোনয়ন জমা দিতে গিয়ে অধীরকে একেবারে কমরেড করে তুললেন সেলিম। কিন্তু প্রশ্নটা হল, অধীর যতই এখন কমরেড সাজুন না কেন (Adhir Chowdhury attired as Comrade), তাঁর একসময়ে সিপিএমের বিরুদ্ধে লড়াই কিন্তু মিথ্যে হয়ে যাবে না। তাহলে এমন অবস্থায় কংগ্রেসের কর্মীরা সত্যিই সিপিএমকে মেনে চলবে তো?






