জ্যোতিষশাস্ত্রে রাশিচক্রের প্রথম রাশি হল মেষ রাশি। এই রাশিতে শুক্রের গমনকে সর্বোচ্চ অবস্থান বলে মনে করা হয়। তবে শুক্রের এই গমন কিছু কিছু রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ ফল দিলেও কিছু রাশির জাতক-জাতিকাদের আবার নেতিবাচক পরিণতির মুখোমুখি হতে হবে। এই সময় বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ্যেরও অবনতি হতে পারে।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
বৃশ্চিক রাশি
মেষ রাশিতে শুক্রের গমনের জেরে শারীরিক বা মানসিকভাবে অস্থির থাকবেন এই রাশির জাতক-জাতিকারা। মানসিক চাপ স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে এই সময়। এই রাশির জাতক-জাতিকাদের এই সময় অনেক সমস্যা ঘিরে ধরতে পারে। এই সময়টা স্বাস্থ্যের দিক থেকে খুব কঠিন হতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা উপেক্ষা করা উচিত হবে না এই সময়।
কন্যা রাশি
শুক্রের মেষ রাশিতে প্রবেশের জেরে এই রাশির জাতক-জাতিকাদের চোখ সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে। সংক্রমণের সমস্যা শরীরের কিছু অংশেও ছড়িয়ে পড়তে পারে এই সময়। এটা এড়ানোর জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত এই রাশির জাতক-জাতিকাদের। এরা যদি নিয়মিত ব্যায়াম এবং যোগব্যায়াম করেন, তাহলে ভালো উপকার পাবেন।
মিথুন রাশি
শুক্রের এই গমন স্বাস্থ্যের দিক থেকে মোটেই ভালো কাটবে না এই রাশির জাতক-জাতিকাদের জন্য। স্বাস্থ্যের দি কে অগ্রাধিকার দিতে হবে এই সময় এই রাশির জাতক-জাতিকাদের। স্বাস্থ্যকর জীবনযাপন করুন এই সময়। এই গমনের নেতিবাচক প্রভাবের কারণে মানসিক চাপে ভুগবেনএই রাশির জাতক-জাতিকারা। এর ফলে স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়বে এদের।





