আজ, শুক্রবার প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের ফলাফল। এবছর উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছেন কোচবিহারের দিনহাটার অদিশা দেবশর্মা। দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুলের ছাত্রী অদিশা।
উচ্চমাধ্যমিকে প্রথম হওয়ার খবর জানার পর থেকেই অদিশার বাড়িতে খুশির ঠিকানা নেই। খুবই উচ্ছ্বসিত তার পরিবার। চলছে মিষ্টিমুখ। ভরে ভরে শুভেচ্ছা আসছে অদিশার জন্য। অদিশার স্বপ্ন সে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হবে।
উচ্চমাধ্যমিকে সে প্রথম হয়েছে শুনে একটু বিস্মিত হয় অদিশা। জানায়, “আমি মাধ্যমিকে ৬৭৮ পেয়েছিলাম। তার পর উচ্চ মাধ্যমিকে প্রিয় বিষয়গুলো নিয়ে পড়েছিলাম। বাবা-মা আমাকে প্রেরণা দিয়েছিলেন। তবে কেউ পড়াশোনা নিয়ে কখনও জোর খাটায়নি আমার উপর। অনলাইন ক্লাসের সময় স্কুলের শিক্ষকরাও আমাদের খুব সাহায্য করেছেন। আমি ভাল ফল করব, এই আত্মবিশ্বাস ছিল। তবে ভাবতে পারিনি এত ভাল ফল হবে”।
স্বাস্থ্যকর্মী। কোচবিহারের দিনহাটার ১১ নম্বর ওয়ার্ডের বলরামপুর রোডের বাসিন্দা অদিশা। বাবা তপন দেবশর্মা পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক। আর মা ইন্দিরা দেবশর্মা পেশায় স্বাস্থ্যকর্মী। অদিশার কথায়, “উচ্চ মাধ্যমিকে আমার ন’জন শিক্ষক ছিলেন। ভবিষ্যতে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। পথশিশুদের জন্যও কিছু করতে চাই”।





