BREAKING: চরম অরাজকতা বাংলায়, মুখ্যসচিবকে জরুরি তলব রাজ্যপালের, কড়া ভাষায় সতর্ক করা হল মমতাকেও

রাজ্যে একটার পর এক হিংসার ঘটনা ঘটেই চলেছে। চারিদিকে অরাজকতার ছবি। এই কারণে এবার রাজ্যের মুখ্যসচিবকে জরুরি তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শুধু তাই-ই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেওয়া হল কড়া নির্দেশ।

পয়গম্বর ইস্যু নিয়ে এখন গোটা দেশ উত্তাল। বিজেপি নেত্রী নূপুর শর্মা পয়গম্বর সম্পর্কে যে মন্তব্য করেছেন, এর জেরে রাজ্যের নানান জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে মুসলিমরা। এর জেরে গোটা রাজ্যে এক অরাজকতার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জায়গায় চলছে অবরোধ।

এমন পরিস্থিতিতে এবার রাজ্যের মুখ্যসচিবকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যাতে রাজ্যের এই পরিস্থিতির বিষয়ে সমস্ত রিপোর্ট জমা দেওয়া হয় রাজ্যপালকে। গতকাল থেকে রাজ্যে যেসমস্ত ঘটনা ঘটে চলেছে। সেই সম্পর্কে খুঁটিনাটি জানিয়ে আজ রাত ১০টার মধ্যে রাজ্যপালকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যসচিবকে।

শুধু তাই-ই নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তিনি বিক্ষোভকারীদের কড়া ভাষায় সতর্ক করেন। এই ধরণের ঘটনা যাতে না ঘটে, সেই জন্য বিক্ষোভকারীদের কড়া ভাষায় হুঁশিয়ারি শানাতে বলা হয়েছে।

https://twitter.com/jdhankhar1/status/1535221592971956226?t=4_9DK8dO5jtipjXyoLNFkg&s=19

প্রসঙ্গত, হাওড়ার উলুবেড়িয়া, পাঁচলাতে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। তীব্র গরমের মধ্যে অবরোধে আটকে পড়ে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে বহু মানুষকে। গতকাল, বৃহস্পতিবার, হাওড়ার ডোমজুড়-সহ বিভিন্ন জায়গায় অবরোধের জেরে ঘণ্টার পর ঘণ্টা অবরুদ্ধ হয়ে থাকে ৬ নম্বর জাতীয় সড়ক। ১১ ঘণ্টার অবরোধে চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। 

RELATED Articles

Leave a Comment