প্রশাসনিক বৈঠক-এ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর-এ মুখ্যমন্ত্রী।

আজ প্রশাসনিক বৈঠক-এ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর-এ গেছিলেন মুখ্যমন্ত্রী। আজ বেলা ১.৩০ মিনিটে গঙ্গারামপুর স্টেডিয়াম এ প্রবেশ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

গঙ্গারামপুর-এ প্রশাসনিক বৈঠক শেষ করে মুখ্যমন্ত্রী পরবর্তী গন্তব্যে মালদার উদ্দেশ্যে বেরিয়ে যান। মালদার প্রশাসনিক কর্তাদের নিয়ে আরো একটি বৈঠক করবেন বলে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রে। মুখ্যমন্ত্রীর সভা কে কেন্দ্র করে গঙ্গারামপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করে জেলা প্রশাসন।

 

প্রশাসনিক কর্তাদের পাশাপাশি মুখ্যমন্ত্রীকে দেখতে বহু সাধারণ মানুষ গঙ্গারামপুর স্টেডিয়াম সংলগ্ন মাঠে ভিড় জমায় আজ। এদিকে বিভিন্ন প্রকল্প সঠিক সময় রূপায়িত না হওয়ায় সভায় উপস্থিত প্রশাসনিক কর্তাদের মৃদু ধমক দিয়ে দ্রুত কাজ শেষ করতে বলেন মুখ্যমন্ত্রী।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment