[et_pb_section admin_label=”section”]
[et_pb_row admin_label=”row”]
[et_pb_column type=”4_4″][et_pb_text admin_label=”Text”]
দক্ষিণ ২৪ পরগণার রায়দিঘি থানার সুধীর হাট বাড়ি গ্রাম-এ এক গৃহবধূকে সরকারি সুযোগ সুবিধা এবং চাকরির প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠল রায়দিঘি থানার এক সিভিক ভলেন্টিয়ার্স-এর বিরুদ্ধে। অবশেষে সেই ভলেন্টিয়ার্সকে গ্রেপ্তার করা হয় সিভিক ভলেন্টিয়ার্স দীনবন্ধু হালদার-কে। আজ তাকে ডায়মন্ড হারবার কোর্টে তোলা হয়। আদালত তাকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।
স্থানীয় সূত্রে জানা যায় যে রায়দিঘি থানার উত্তর লক্ষীনারায়নপুর এর সুধীর হাট বাড়ি গ্রামে এক গৃহবধূর সঙ্গে দীর্ঘদিন ধরে মেলামেশা ছিল ওই একই গ্রামের সিভিক ভলেন্টিয়ার্স দীনবন্ধু হালদারের সঙ্গে। গৃহবধূর স্বামী সহজ সরল প্রকৃতির লোক হওয়ায় গৃহবধূকে তার স্বামী জিজ্ঞেস করলে সে বলত যে তিনি খুব দ্রুত সরকারি চাকরি করবেন। কিন্তু শেষে এই সরকারি চাকরি দেওয়ার টোপ দিয়ে দিনের পর দিন তাকে সেই সিভিক ভলেন্টিয়ার্স ধর্ষণ করেছে বলে গৃহবধূ অভিযোগ করেন রায়দিঘি থানায়। সেই অভিযোগের ভিত্তিতে আজ সকালে গ্রেপ্তার করে রায়দিঘি থানার পুলিশ সিভিক ভলেন্টিয়ার্স দীনবন্ধু হালদারকে।
তবে দীনবন্ধু হালদারের বাড়ির লোকজনের কাছ থেকে জানা যায় যে দিনের-পর-দিন এই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। দুজনেই স্বইচ্ছায় পরকীয়ায় লিপ্ত ছিল। এছাড়াও সেই গৃহবধূ সিভিক ভলেন্টিয়ার-এর কাছ থেকে প্রচুর টাকা পয়সাও নিয়েছে বলে অভিযোগ ছেলের বাড়ির লোকেদের কিন্তু এখন সেই টাকা দিতে অস্বীকার করায় দীনবন্ধু হালদারকে ফাঁসানো হয়েছে বলে তাদের দাবি।
[/et_pb_text][/et_pb_column]
[/et_pb_row]
[/et_pb_section]





