বাংলায় বিজেপিকে ক্ষমতায় দেখতে চাই না, জানালেন ‘AIMIM’-এর মুখপাত্র

সামনেই বিধানসভা ভোট। বাংলার শাসককে চিন্তায় ফেলেছে বিহার ভোটের ফলাফল। বিশেষ করে চিন্তায় ফেলেছে আসাদউদ্দিন ওয়েইসির (asaduddin owaisi) দল এআইএমআইএম (all India majlis-e Ittihad al-Muslimin) বা মিম।

বিহারে ইতিমধ্যে পাঁচটি আসনে জয়লাভ করেছে এই রাজনৈতিক দলটি। বিশেষ করে মুসলিম ভোট‌ই এদের লক্ষ্য। ইতিমধ্যেই বাংলায় লরার হুমকি দিয়ে রেখেছেন মিম প্রধান। বাংলার চারটি সংখ্যালঘুরা জেলা এদের প্রধান লক্ষ্য।

বিহারে ৫টি আসন জিতেছে তারা। তার মধ্যেই ৪টিই উত্তর দিনাজপুর ও মালদহের সীমানায়। ফলে এ রাজ্যের ভোটেও ওয়াইসির দল গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘এআইএমআইএম মুসলিম দল হিসাবে পরিচিত। আর তাঁরা সেই ভোট নিয়ে বিজেপিকে সাহায্য করতে চায়। তবে বাংলায় তিনি কিছু করতে পারবেন না।’‌ আর ওয়েইসি বাংলায় কোনও ফ্যাক্টর নয় বলে মনে করেন সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম।

তবে এআইএমআইএম দাবি করে জানিয়েছে, বাংলায় গত তিন বছর ধরে সংগঠন তৈরি করছে তারা। সূত্রের খবর, মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর দিনাজপুরে সংখ্যালঘুদের মধ্যে এআইএমআইএমের জনপ্রিয়তা বাড়ছে। দক্ষিণবঙ্গে হাওড়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় সংগঠন রয়েছে ওয়েইসির দলের।

আর এবার উৎকণ্ঠা বাড়িয়ে একটি সর্বভারতীয় সংবাদপত্রকে মিম মুখপাত্র অসীম ওয়াকার (Asim waqar) জানিয়েছেন, ‘‌বিহারের পর আমাদের লক্ষ্য পশ্চিমবঙ্গ। বিধানসভা ভোটে প্রার্থী দেব। তিন বছর ধরে ওই রাজ্যে সংগঠনের জন্য পরিশ্রম করেছি। ভোটে লড়ার জন্য সংগঠন তৈরি। বাংলায় আমাদের নেতাদের নাম ঘোষণা সময়ের অপেক্ষা মাত্র।’‌

একইসঙ্গে তৃণমূল সরকারকে জোট গড়ার আহ্বান দিয়ে তিনি জানিয়েছেন, ‘আমরা বিজেপি বিরোধী। বাংলায় বিজেপিকে ক্ষমতায় দেখতে চাই না। জোটের দরজা খোলা। আমাদের সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্ত সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিতে হবে। না হলে বিহারের মতো একাই লড়াই করব।’‌

আরও অন্যান্য খবর