৪০০ আসন পার করার লক্ষ্যে বিজেপি! ‘আব কি বার, ৪০০ পার’, তবে কী মিলতে চলেছে মোদীর আত্মবিশ্বাস?

দেশজুড়ে ৭টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট সম্পূর্ণ। ভোটপর্ব শেষে মোট ৫৭টি লোকসভা আসনের বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ্যে। গোটা দেশের পাল্লা কোন ঝুঁকতে চলেছে? দিল্লিবাড়ির লড়াইয়ে এগিয়ে সে? মসনদে আসতে চলেছে কোন দল? আরও একবার মোদী সরকার গঠন করবেন? নাকি নজির গড়বে ইন্ডি জোট?

ইন্ডিয়া টিভি সিএনএক্স (CNX) সমীক্ষা বলছে, জাতীয় স্তরে ৫৪৩টি আসনের মধ্যে ৩৭১-৪০১টি সিট জিতবে বিজেপি। ১০৯-১৩৯ আসন পাবে ইন্ডি জোট। ২৪-৩৮টি আসন যাবে অন্যান্যদের খাতায়। মার্টিজির (MATRIZE) সমীক্ষা বলছে, ৩৫৩-৩৬৮টি আসন পেতে পারে বিজেপি। ইন্ডিজোট পেতে পারে ১১৮-১৩৩টি আসন। অন্যান্যদের ঝুলিতে যাওয়ার সম্ভবনা ৪৩-৪৮টি আসন।

নিউজ নেশনের (Nation News) সমীক্ষা বলছে, দেশজুড়ে ৩৪২- ৩৭৮টি আসন পেতে পারে বিজেপি। ইন্ডি ব্লক পাওয়ার সম্ভবনা ১৫৩-১৬৯টি। অন্যান্যদের খাতে যেতে পারে ২১-২৩টি আসন।

রাজ্যের দিকে নজর ঘোরালে, PEOPLES INSIGHT, POLSTRAT-এর সমীক্ষা বলছে, এরাজ্যে ২৪টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস। ১৭টি আসন পেতে পারে গেরুয়া শিবির এবং কংগ্রেস ও বামের জোটের খাতে আসতে পারে মাত্র ১টি আসন।

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ১৮টি আসনে জিতেছিল বিজেপি। সেবছর বুথ ফেরত সমীক্ষা বলেছিল, এনডিএ বা গেরুয়া শিবিরের খাতে যাবে ২০টি আসন। অর্থাৎ, মাত্র ২টি আসন এদিক ওদিক হয়। প্রসঙ্গত, বুথ ফেরত সমীক্ষা ফল আসন্ন ফলাফলের আভাস মাত্র। উদ্ধৃত সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের ব্লু প্রিন্ট তৈরি করার চেষ্টা করেন। তাই আভাসের একশ শতাংশ নাও মিলতে পারে।

RELATED Articles