গতকালের ঘটনার এখনও ২৪ ঘণ্টাও কাটেনি, এরই মধ্যে ফের আরেক বিজেপি কর্মীর খুনের ঘটনায় উত্তপ্ত বঙ্গ বিজেপি মহল। অভিযোগের তীর শাসকদলের দিকেই।
জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সুকদেব প্রামাণিক। বর্ধমান পূর্ব (কাটোয়া) জেলার পূর্বস্থলী বিধানসভার ৩৮ নং মণ্ডলের সক্রিয় বিজেপি কর্মী ছিলেন তিনি। আজ তৃণমূলের দুষ্কৃতী বাহিনীর হাতে খুন হন সুকদেব প্রামাণিক। ঘটনার কথা জানার পর চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ফের এক বিজেপি কর্মীর মৃত্যুতে গর্জে উঠেছে পদ্ম শিবির।
বঙ্গ বিজেপির পক্ষ থেকে একটি টুইট করে এই নৃশংস হত্যাকাণ্ডের কথা জানানো হয়েছে। তৃণমূল নেত্রীকে ‘পিসি’ সম্বোধন করে টুইটে বলা হয়, আগামী বিধানসভা ভোটে নিজের গদি বাঁচাতে শাসক দলনেত্রী মরিয়া হয়ে উঠেছেন। তিনি খুব ভালো ভাবেই বুঝতে পারছেন, তাঁর পায়ের তলার জমি আলগা হতে শুরু করেছে। কিন্তু বাংলার মানুষ ফের রাজ্যে শান্তি ফেরাতে চায়। তাই ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে সমূলে উপড়ে ফেলবে জনতাই। তবে তৃণমূলের পক্ষ থেকে এই খুনের অভিযোগকে সম্পূর্ণ নাকোচ করা হয়েছে।
https://twitter.com/BJP4Bengal/status/1338097074865258498
প্রসঙ্গত, গতকালই হালিশহরে বিজেপি নেতা সৈকত ভাওয়ালকে প্রকাশ্য রাস্তায় পিটিয়ে খুন করার অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আজ সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।





