ফের ভোগান্তি আমজনতার! সপ্তাহান্তে ফের বাতিল একগুচ্ছ ট্রেন, সময় পাল্টে গেল একাধিক এক্সপ্রেস ট্রেনেরও

সপ্তাহান্তে ট্রেন বাতিল হওয়া এখন যেন এক রুটিনে পরিণত হয়েছে। প্রায় প্রতি সপ্তাহের শেষেই নানান শাখায় বাতিল থাকে একগুচ্ছ লোকাল ট্রেন। এই রবিবারও রেললাইনে কাজ হওয়ার কারণে বাতিল হয়েছে একাধিক ট্রেন। রবিবার এমনিতেই ট্রেন কম থাকে। এর উপর যদি আবার ট্রেন বাতিল থাকে, তাহলে বেশ দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে।   

রেলের তরফে জানানো হয়েছে, আগামীকাল, রবিবার হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া ও খানা-গুমানি শাখায় রেলের রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেই কারণে পাওয়ার ব্লক থাকবে। এর জেরে ৩ ডিসেম্বর, রবিবার ওই লাইনে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।  

রবিবার যে ট্রেনগুলি বাতিল থাকছে, সেগুলি হল-

  • হাওড়া থেকে বাতিল ৩৭৩১৫ ও ৩৭৮৩১ লোকাল
  • বর্ধমান থেকে বাতিল ৩৭৮৩৬ লোকাল
  • ব্যান্ডেল থেকে বাতিল ৩৭৫৩৪ ও ৩৭৭৪৯ লোকাল
  • নৈহাটি থেকে বাতিল ৩৭৫৩৩ লোকাল
  • তারকেশ্বর থেকে বাতিল ৩৭৩২৬ লোকাল
  • কাটোয়া থেকে বাতিল ৩৭৭৪৮ ও ০৩০৯৫ লোকাল
  • আজিমগঞ্জ থেকে বাতিল ০৩০৯৬ লোকাল

এছাড়াও, আগামী রবিবারের জন্য সময়সূচি বদলেছে বেশ কয়েকটি লোকাল ট্রেনের। রেল সূত্রে খবর, এই রবিবার ৩৭৩২৮ তারকেশ্বর-হাওড়া লোকাল নির্ধারিত সময়ের থেকে ৩০ মিনিট দেরিতে ছাড়বে। আবার ৩১১৫১ শিয়ালদহ-বর্ধমান লোকালও নির্ধারিত সময়ের থেকে ২০ মিনিট দেরিতে ছাড়বে আগামীকাল, রবিবার।

রেল লাইনের কাজের জন্য বেশ কিছু এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেনের সময়সূচিতেও বদল আনা হয়েছে বলে রেল সূত্রে খবর। জানা গিয়েছে, ১২৩৪৭ হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস, ১৩০১৫ হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস, ৩৭৯১৭ হাওড়া-কাটোয়া লোকাল ও ০৩৪৭০ তিনপাহাড়-বর্ধমান প্যাসেঞ্জারের যাত্রা শুরুর সময় প্রয়োজন অনুযায়ী আধ ঘণ্টা, এক ঘণ্টা, ২০ মিনিট ও ২০ মিনিট করে পিছিয়ে যেতে পারে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর