ঘটনার পুনরাবৃত্তি! দিনদুপুরে গুলি করে হত্যা ফের এক বিজেপি কর্মীকে, অভিযোগ শাসকদলের দিকে

একের পর এক বিজেপি কর্মীর খুনের ঘটনায় স্ত্রস্ত রাজ্য। ফের এক বিজেপি কর্মীকে হত্যার খবর পাওয়া গেল। অভিযোগের তীর তৃণমূলের দিকেই।

মৃত ব্যক্তির নাম অশোক সর্দার। সক্রিয় বিজেপি কর্মী ছিলেন তিনি। কলকাতা থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে মধ্যমগ্রামে পাওয়া যায় তাঁর মৃতদেহ। জানা গিয়েছে, দিনদুপুরে তৃণমূলের গুণ্ডারা গুলি করে খুন করেছে অশোক সর্দারকে। খুনের ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

এই ঘটনা নিয়ে বঙ্গ বিজেপির পক্ষ থেকে একটি টুইট করা হয়েছে। এই ধরণের খুনের ঘটনা যে বাঙালিদের মনে ভয়ের সৃষ্টি করছে। বঙ্গ বিজেপির তরফ থেকে প্রশ্ন করা হয়েছে, মানুষ কী এই ধরণের হিংসা, ভয়ংকর সংস্কৃতিই চায়? তৃণমূলের প্রতি ধিক্কার জানিয়েছে বিজেপি থেকে শুরু করে সাধারণ মানুষও।

https://twitter.com/BJP4Bengal/status/1341365435980103680

বিজেপি কর্মী খুন, এখন যেন তৃণমূলের অভ্যাসে পরিণত হয়েছে। কিছুদিন আগেই পূর্ব বর্ধমানের কাটোয়া অঞ্চলে তৃণমূল গুণ্ডারা এক সক্রিয় বিজেপি কর্মীকে খুন করে। এর ঠিক একদিন আগেই হালিশহরে এক বিজেপি যুবককে প্রকাশ্যে পিটিয়ে মেরে ফেলে তৃণমূল গুন্ডা।

২০২১-এর বিধানসভা ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই তৃণমূলের হিংসার রাজনীতি আরও বেশি প্রকট হয়ে পড়ছে। নিজের গদি রক্ষার্থের জন্য মরিয়া হয়ে উঠেছে শাসকদল।

RELATED Articles