Shovan-Swastika relationship: গায়কের সঙ্গে নায়িকার প্রেম! স্বস্তিকার সঙ্গে সম্পর্ক নিয়ে অকপটে শোভন

একজন গায়ক ও অন্য একজন অভিনেত্রী। সহ অভিনেতাদের সঙ্গে অভিনেত্রীদের প্রেমের গুঞ্জন তো প্রায়শই শোনা যায়। কিন্তু গায়কের সঙ্গে অভিনেত্রীর প্রেমের ঘটনাটা বেশ বিরল। এরকমই একটি প্রেমের আভাস ভেসে আসছে টলি পাড়া থেকে।

কথা হচ্ছে ‘কি করে বলব তোমায়’-এর মুখ্য অভিনেত্রী রাধিকা ওরফে স্বস্তিকা ও গায়ক শোভন গাঙ্গুলির। ইদানিং প্রায়ই এই দুই তারকাকে একসঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে। একে অপরের ছবিও পোস্ট করছেন তারা সোশ্যাল মিডিয়াতে। এমনকি, ছবি পোস্ট করে গানের দু কলিও লিখেছেন।

ইনস্টগ্রামে স্বস্তিকার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন শোভন। তবে কী বছর শেষে উঁকি দিচ্ছে নতুন এক সম্পর্ক। এই নিয়ে প্রশ্ন উঠতেই অকপটে শোভনের জবাব যে তারা দুজনে ‘খুব ভালো বন্ধু’।

সম্প্রতি, একটি সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে শোভন বলেন যে, তাঁরা দুজনে একে অপরের সঙ্গ পছন্দ করেন বলেই একসঙ্গে ছবি পোস্ট করেছেন। নাহলে হয়ত এভাবে মুখোমুখি আড্ডায় বসা হত না। তাদের আড্ডায় অবশ্য ছিল ব্ল্যাক কফি ও গ্রিন টি।

জানা গিয়েছে, ২০২১ সালে শোভনের দুটি গান মুক্তি পাচ্ছে। আগামী ২২শে জানুয়ারি মুক্তি পাচ্ছে সুরিন্দর ফিল্মের ছবি ‘তুমি আসবে বলে’। এই ছবিরই টাইটেল ট্র্যাকটি গেয়েছেন শোভন। এটি ছাড়াও, দেব অভিনীত ছবি ‘গোলন্দাজ’-এও একটি গান গেয়েছেন শোভন।

আরও অন্যান্য খবর