‘পদত্যাগ করুন…’, মহিলা সরকারি আধিকারিককে কুরুচিকর শাসানির জের, কারামন্ত্রী অখিল গিরিকে পদত্যাগের নির্দেশ তৃণমূলের

Akhil Giri is Ordered to Resign: বন দফতরের মহিলা আধিকারিককে কুরুচিকর মন্তব্য করা নিয়ে গতকাল থেকেই তুমুল বিতর্কে জড়িয়েছেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। তা নিয়ে সরব হয়েছিলেন বিরোধীরা। এবার এই জল গড়াল প্রশাসন পর্যন্ত। মন্ত্রী অখিল গিরির এহেন আচরণে বেজায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ও। এবার অখিল গিরিকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার নির্দেশ এল তৃণমূলের তরফে (Akhil Giri is Ordered to Resign)। পদত্যাগ না করলে বরখাস্ত করা হবে মন্ত্রীকে।

এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কুরুচিকর মন্তব্য করেছিলেন অখিল গিরি। তা নিয়ে গোটা দেশে শোরগোল পড়ে যায়। নিজের মন্ত্রিসভার মন্ত্রীর এহেন মন্তব্যের জেরে সেই সময় আসরে নামতে হয়েছিল খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার ফের মহিলা সরকারি আধিকারিককে হুমকি শানালেন অখিল গিরি (Akhil Giri is Ordered to Resign)

তাজপুরে বন দফতরের জমি দখল করা দোকানগুলিকে উচ্ছেদ করা হয় বন দফতরের তরফে। তা নিয়েই বন দফতরের আধিকারিক তথা কাঁথির রেঞ্জার মণীষা শ’র সঙ্গে বিতর্কে জড়ান অখিল গিরি। বন দফতরের ওই মহিলা আধিকারিককে উদ্দেশ্য করে অখিল গিরিকে বলতে শোনা গিয়েছিল, “আপনি কত বড় অফিসার, আমি দেখে নেব”। মহিলা আধিকারিক তাঁকে বোঝানোর চেষ্টা করলে মন্ত্রী তখন বলেন, “আপনাকে কে নাইট ডিউটি করতে বলেছে? আপনি রাত্রিবেলা কেন দোকানগুলো কাটলেন, আমি জানতে চাই”।

এরপর শালীনতার মাত্রা ছাড়িয়ে তৃণমূল মন্ত্রী বলেছিলেন, “আপনি সরকারের চাকর। মাথা নিচু করে কথা বলবেন। আপনি একদম বেয়াদবি করবেন না। আপনাকে যখন সবাই ডাং দিয়ে পেটাবে, তখন দেখবেন”।

এবার অখিলের এই মন্তব্যের বিরোধিতা করে মাঠে নামল খোদ তৃণমূল। একুশে জুলাইয়ের মঞ্চে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মহিলাদের সম্মান করা নিয়ে কড়া বার্তা দিয়েছেন, সেখানে দাঁড়িয়ে তাঁরই মন্ত্রী মুখে কোনও মহিলাকে এমন কুরুচিকর মন্তব্য করা বরদাস্ত করবেন না তিনি, সেটাই স্বাভাবিক। জানা গিয়েছে, এই ঘটনার পর আজ, রবিবার সকালে অখিল গিরিকে ফোন করেন সুব্রত বক্সি। তাঁর এই কাণ্ডের জন্য তাঁকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তা করা হয়নি। ফলে এবার দলের তরফে এল পদত্যাগের নির্দেশ (Akhil Giri is Ordered to Resign)

আগামীকাল, সোমবার মন্ত্রিসভার বৈঠক রয়েছে। সেখানে এই বিষয়টি অবশ্যই উত্থাপন করা হবে। সেখানে মমতার তোপের মুখে পড়তে পারেন অখিল গিরি। ফলে তাঁকে আগেই পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি যদি পদত্যাগ না করেন, তাহলে বরখাস্ত করা হবে তাঁকে, এমনটাও জানানো হয়েছে। তৃণমূলের ১৩ বছরের শাসনকালে কোনও মন্ত্রীকে এমন নির্দেশ দেওয়ার ঘটনা বেনজির (Akhil Giri is Ordered to Resign)।    

এদিকে আবার নিজের ভুল স্বীকার করে আজ, রবিবার সকালে অখিল গিরি বলেন, “আমি একটু রাগান্বীত হয়ে যে কথা বলে ফেলেছি, যে আচরণ করে ফেলেছি, সেটা ঠিক নয়। সেই কথাটা বলা অনুচিত। এক জন আধিকারিককে যে কথা বলেছি, সেটা নিশ্চিত ভাবে আমার বলা ঠিক হয়নি”। তবে তিনি এও বলেছেন, “ওঁর কথাবার্তাটা ঠিক নয়। বর্তমান যে রেঞ্জার, এখন কন্ট্রাক্টে আছেন, তাঁদের জেলা প্রশাসনেরও কেউ পছন্দ করেন না। ওঁ পরিস্থিতিটা জটিল করেছেন”।

RELATED Articles