Akhil Giri Misbehaved and Threatened Female Forest Officer: এর আগেও একাধিকবার নানান কুরুচিকর মন্তব্য করতে শোনা গিয়েছে তাঁকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে কটূক্তি করেছিলেন তিনি। মহিলাদের হুমকি দেওয়া বা কুরুচিকর মন্তব্য করা যেন তাঁর স্বভাবে পরিণত হয়েছে। এবারেও সেই তেমনই স্বভাবসিদ্ধ কাজ করলেন তিনি। সরকারি মহিলা আধিকারিককে কুকথা বলে হুমকি শানালেন রাজ্যের কারামন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি (Akhil Giri Misbehaved and Threatened Female Forest Officer)।
জানা গিয়েছে, তাজপুরে সমুদ্রের পাড়ে বন দফতরের জায়গায় অবৈধভাবে দোকান গড়ে উঠছে। এর আগে সমুদ্রের জলে সেই দোকান তলিয়ে গেলে ফের নতুন করে বন দফতরের জায়গাতেই দোকান করছিলেন ব্যবসায়ীরা। বন দফতরের অভিযোগ, কারামন্ত্রী অখিল গিরি নাকি নিজে দাঁড়িয়ে সেই অবৈধ নির্মাণ করান।
আজ, শনিবার দুপুরের দিকে সেই অবৈধ নির্মাণ উচ্ছেদ করতে গেলে বন দফতরের আধিকারিকরা। তা শুনে সেখানে পৌঁছন অখিল গিরিও। সেই সময় বন দফতরের আধিকারিক তথা কাঁথির রেঞ্জার মণীষা শ’র সঙ্গে বিতর্কে জড়ান অখিল গিরি। আর এই বিতর্কের মধ্যেই মহিলা আধিকারিককে হুমকি শানান তিনি (Akhil Giri Misbehaved and Threatened Female Forest Officer)।
বন দফতরের ওই মহিলা আধিকারিককে উদ্দেশ্য করে অখিল গিরিকে বলতে শোনা যায়, “আপনি কত বড় অফিসার, আমি দেখে নেব”। মহিলা আধিকারিক তাঁকে বোঝানোর চেষ্টা করলে মন্ত্রী তখন বলেন, “আপনাকে কে নাইট ডিউটি করতে বলেছে? আপনি রাত্রিবেলা কেন দোকানগুলো কাটলেন, আমি জানতে চাই” (Akhil Giri Misbehaved and Threatened Female Forest Officer)।
বিতণ্ডার মাঝেই অখিলকে বলতে শোনা যায়, “২৫ ফুট আমরা নিলাম। এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। বেশি কথা বলবেন না আপনি একদম”। শালীনতার মাত্রা ছাড়িয়ে তৃণমূল মন্ত্রী এও বলেন, “আপনি সরকারের চাকর। মাথা নিচু করে কথা বলবেন। আপনি একদম বেয়াদবি করবেন না। আপনাকে যখন সবাই ডাং দিয়ে পেটাবে, তখন দেখবেন” (Akhil Giri Misbehaved and Threatened Female Forest Officer)।
একজন মহিলা আধিকারিকের সঙ্গে এভাবে কী করে কথা বলতে পারেন মন্ত্রী? এই বিষয়ে অখিলের দাবী, কেউ ওই আধিকারিকের সঙ্গে খারাপ ব্যবহার করে নি (Akhil Giri Misbehaved and Threatened Female Forest Officer)। তিনি বলেন, “পুলিশ, ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন ওনাকে বোঝানোর চেষ্টা করেছিলেন। ওই মহিলা যিনি এখানে রেঞ্জার হয়ে এসেছেন খুবই খারাপ ব্যবহার করেন মানুষের সঙ্গে। আমি মনে করি ওখানে আমাদের লোকেরা অনেক শ্রদ্ধা দেখিয়েছেন”।
কারামন্ত্রীর মুখে এখন ভাষা তীব্র নিন্দা করেছেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা (Akhil Giri Misbehaved and Threatened Female Forest Officer)। তাঁর কথায়, “একজন কর্মরত অফিসার, তিনি মহিলা, কোনওভাবেই তা সমর্থন করি না। আমার মনে হয় অখিলদার ব্যক্তিগত কিছু বলার থাকলে আমার সঙ্গে কথা বলে নিতে পারতেন। মহিলা অফিসারকে ডিউটিরত অবস্থায় এটা বলা ঠিক না। আমরা যারা দায়িত্বে আছি, আমাদের একটু ভাবনাচিন্তা করে এগোনো দরকার”।





