ফ্ল্যাট প্রতারণা মামলায় বড় ধাক্কা খেলেন নুসরত, সশরীরেই হাজিরা দিতে হবে তৃণমূল সাংসদকে, সাফ জানাল আদালত

ফ্ল্যাট প্রতারণা মামলায় আদালতে বড় ধাক্কা খেলেন তৃণমূল তারকা-সাংসদ নুসরত জাহান। আদালতে সশরীরেই হাজিরা দিতে হবে বসিরহাটের সাংসদকে, এমনটাই নির্দেশ দিল আলিপুর জজ কোর্ট।

আজ, মঙ্গলবার আলিপুর জজ আদালতের তরফে স্পষ্ট জানানিও হয়েছে, এরপর যেদিন এই মামলার শুনানি হবে, সেদিন নুসরত জাহানকে সশরীরে উপস্থিত থাকতে হবে। এর আগে যতবার আলিপুর আদালতে ফ্ল্যাট প্রতারণা মামলার শুনানি হয়েছে, ত্তবার নুসরত নিজে না গিয়ে আইনজীবীকে আদালতে পাঠিয়েছেন। তবে এবার আর তা হবে না।  

কী অভিযোগ নুসরতের বিরুদ্ধে?

২০১৪-১৫ সালে সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থার ডিরেক্টর ছিলেন নুসরত জাহান। সেই সংস্থা একাধিক ব্যাঙ্ক কর্মীদের ফ্ল্যাট দেওয়ার নামে টাকা নেয়। তাদের দু’কামরার ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ওই সংস্থা। কিন্তু শেষ পর্যন্ত কোনও ফ্ল্যাট পান নি ব্যাঙ্ক কর্মীরা।    

এরপর ব্যাঙ্ক কর্মীদের এও আশ্বাস দেওয়া হয় যে তাদের হিডকোর কাছে তিন কামরার ফ্ল্যাট দেওয়া হবে। কিন্তু তাও দেওয়া হয়নি বলে অভিযোগ। তবে ততদিনে পাম অ্যাভিনিউতে একটি ফ্ল্যাট কিনে ফেলেছেন নুসরত।

এরপরই গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিত ব্যাঙ্ক কর্মীরা। নুসরত জাহানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে। এই ঘটনায় পুলিশের ভূমিকা অসন্তোষজনক বলেও অভিযোগ করেন ব্যাঙ্ক কর্মীরা। আলিপুর আদালতে এই নিয়ে মামলা করেন তারা।

এই ব্যাঙ্ক কর্মীদের নিয়ে কিছুদিন আগে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা ইডির দফতরে গিয়েছিলেন। তবে নিজের দিকে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে নুসরত বলেছিলেন যে তিনি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নন। তবে এবার আদালত সাফ জানাল, আর কনপ লুকোচুরি নয়, এবার পরবর্তী শুনানিতে সশরীরেই উপস্থিত থাকতে হবে তৃণমূল সাংসদকে।

RELATED Articles