দিল্লির শ্রদ্ধাকাণ্ডের ছায়া এবার বাংলায়! স্ত্রীকে খু’নের পর তাঁর দে’হ টু’ক’রো টু’ক’রো করে কেটে খালে ফেলে দিল স্বামী

দিল্লির শ্রদ্ধাকাণ্ডের ছায়া এবার দেখা গেল বাংলায়। স্ত্রীকে কু’পি’য়ে খু’ন করে তাঁর দে’হ খালের জলে ভাসিয়ে দিল স্বামী। সেই খাল থেকে মহিলার মুখের কিছু অংশ ও গলার নীচ থেকে পেটের কিছু অংশ উদ্ধার করা গিয়েছে এখনও পর্যন্ত। মহিলার স্বামীও বি’ষ খেয়ে আ’ত্ম’হ’ত্যার চেষ্টা করেছেন বলে খবর। পুলিশের নজরবন্দিতেই রয়েছেন ওই ব্যক্তি।

কী ঘটেছে গোটা ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রামে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম নুরউদ্দিন মণ্ডল। বয়স বছর ৫৫। তার স্ত্রী সায়না বানু। জানা গিয়েছে, কিছুদিন আগে অভিযুক্ত তাঁর স্ত্রীর মিসিং হওয়ার ডায়েরি করেছিলেন মধ্যমগ্রাম থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের স্বার্থেই বেশ কয়েকবার নুরউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

বেশ চাপের মুখে পড়তে থাকেন নুরউদ্দিন। তাঁর বয়ানে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে বলে পুলিশ সূত্রে খবর। এরই মধ্যে গতকাল, সোমবার আবার বাড়ি থেকে অন্য জায়গায় গিয়ে বি’ষ খেয়ে আ’ত্ম’হ’ত্যার চেষ্টা করেন ওই ব্যক্তি। স্থানীয়রা পুলিশে খবর দিয়ে জানান যে এক ব্যক্তি অসুস্থ অবস্থায় পড়ে রয়েছেন। পুলিশ সেখানে গিয়ে চিনতে পারে নুরউদ্দিনকে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি স্বীকার করেন যে তিনি নিজের স্ত্রীর গলায় চা’কু মেরে খু’ন করে তাঁর দে’হ টু’ক’রো টু’ক’রো করে কেটে খালের জলে ভাসিয়ে দিয়েছেন।  

এরপরই অভিযুক্তের বাড়ির পাশে থাকা রোহান্ডার খাল থেকে টু’ক’রো করা দে’হ উদ্ধার করে মধ্যমগ্রাম থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কী কারণে খু’ন তা খতিয়ে দেখা হচ্ছে। নুরউদ্দিনের মেয়েকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদের জেরেই এই খু’ন করা হয়ে থাকতে পারে।

উল্লেখ্য, ২০২২ সালে দিল্লিতে ঘটা এক ঘটনা গোটা দেশবাসীকে নাড়িয়ে দিয়েছিল। প্রেমিকার দে’হ ৩৫ টু’ক’রো করে নানান জায়গায় ফেলে দিয়েছিল এক যুবক। ১৮ দিন ধরে দিল্লির নানান জায়গায় দে’হের নানান অংশ ফেলেছিল বলে অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। এবার তেমনই এক ঘটনা ঘটল খাস বাংলাতেও।  

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর