অযোধ‍্যায় আমন্ত্রিত মমতা! ঐতিহাসিক অনুষ্ঠানে ডাক পাচ্ছেন সব রাজ‍্যের মুখ্যমন্ত্রীই!

অবশেষে ভিত্তিপ্রস্তর স্থাপন হতে চলেছে বহু প্রতীক্ষিত রাম মন্দিরের! ৫ই অগাস্ট এই শুভ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) হাতে। আর এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়‌ও (Mamata Banerjee)।তবে তিনি উপস্থিত থাকবেন কিনা তার জানা যায়নি।

উল্লেখ্য তৃনমূল, বাম বিভিন্ন দল নির্বিশেষে দেশের প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীকেই এই ঐতিহাসিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছে শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট। ট্রাস্টের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দদেব গিরির কথায় অযোধ্যা এবং দেশব্যাপী ছড়িয়ে থাকা প্রধান প্রধান সাধুসন্তদের, সমাজকর্মীদের এবং রাজনৈতিক নেতাদের এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রিত করা হবে। তবে এখন করোনা মহামারি চলছে। তাই সামাজিক দূরত্বের নিয়মগুলি মেনে চলা নিশ্চিত করার জন্য অনুষ্ঠানে ২০০-র বেশি লোক যাতে উপস্থিত না হয়, সেই বিষয়ে লক্ষ্য রাখা হচ্ছে। তাই আমন্ত্রিতের সংখ্যা ১৫০ জনের মধ্যেই রাখা হচ্ছে।

তিনি আরও জানিয়েছেন ভিত্তি প্রস্তর স্থাপনের আগে প্রধানমন্ত্রী মোদী হনুমান গড়হি এবং রাম লাল্লা মন্দির পরিদর্শন করবেন এবং শ্রী রামের পূজা করবেন। তারপর ওই চত্ত্বরে একটি বৃক্ষ রোপন করবেন। একেবারে শেষে রাম মন্দিরের স্থানে ‘ভূমি পূজা’ করবেন।

আরও অন্যান্য খবর