বাংলার শাসক দলকে টক্কর দিতে এবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠকে ডাক শোভন চট্টোপাধ্যায়ের

অনেকদিন পর এবার ফের রাজনীতির শিরোনামে শোনা গেল শোভন চট্টোপাধ্যায়ের নাম। বিরোধী পক্ষের তরফে কেন্দ্রীয় নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠকের নিমন্ত্রণ পেলেন শোভন চট্টোপাধ্যায়। আগামী সোমবার দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে বিজেপির বৈঠক। যেখানে উপস্থিত থাকবেন জাতীয় স্তরের সব নেতা-মন্ত্রীরা। সূত্রের খবর, এবার সেই বৈঠকেই অংশ নিতে চলেছেন কলকাতার প্রাক্তন মেয়র।

একবছর আগে অবধি কখনো শোভন-বৈশাখী, কখনো রত্না-শোভন, কখনো বা মুখ্যমন্ত্রীর ভাই এই সব শিরোনামে ছেয়ে থাকতেন শোভনবাবু। এরপর তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার ঘটনাও বেশ কয়েকদিন চর্চায় ছিল। তারপর বছর ঘুরতে চলল, এখন আর শোভন চট্টোপাধ্যায়কে কোনো রাজনীতিতেই দেখতে পাওয়া যায় না। তবে এবারে নাকি পুনরায় রাজনীতির মঞ্চে তাঁকে সক্রিয় ভাবে দেখতে পাওয়া যাবে বলে জানাচ্ছেন তাঁর ঘনিষ্ঠরা।

করোনার আবহে কখনো আমফান, কখনো রেশন দুর্নীতি, কখনো করোনার পরীক্ষা, আবার কখনো আরও অন্যান্য বিষয় নিয়ে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বহুবার তোপ দেগেছে বিজেপি। এবার শোভনকেও বিরোধী পক্ষ নিজেদের কাজে লাগাতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

জানা গেছে, করোনার চলতে সম্ভবত সোমবার ভার্চুয়ালি বিজেপি দলের বৈঠক আয়োজিত হতে চলেছে। সূত্রের খবর, ওইদিন বৈঠকের মূল বিষয় থাকবে আগামী বছরে আসন্ন বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনী প্রচারের পরিকল্পনা করার উদ্দেশ্যেই এবারের এই বিশেষ বৈঠকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের সাথে অংশগ্রহণ করতে চলেছেন শোভনবাবুও।

RELATED Articles

Leave a Comment