অফিস, ধর্মীয় স্থান খুললেও, ৩০শে জুন পর্যন্ত স্থগিত থাকছে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় ও কলেজ!

আগামী ৩০শে জুন পর্যন্ত বন্ধ থাকছে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় ও কলেজগুলি। আজ উপাচার্য পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একদিকে করোনার সংক্রমণের ভয়, অন্যদিকে ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে জেরে বিপর্যয়। এই দুয়ে মিলে তৈরী হ‌ওয়া বিপর্যস্ত পরিস্থিতির কারণেই ৩০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও কলেজের পঠনপাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল উপাচার্য পরিষদ।

প্রসঙ্গত এর আগে ১০ জুন পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কথা ঘোষণা করেছিল সরকার। এরপর বুধবার রাজ্যের সমস্ত সরকারি স্কুল বন্ধ রাখার সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে সেদিন কলেজ, বিশ্ববিদ্যালয় নিয়ে তিনি কোনও সুনির্দিষ্ট মতামত তিনি জানাননি। কলেজ, বিশ্ববিদ্যালয়গুলির সিদ্ধান্তগ্রহণের ভার উপাচার্য পরিষদের কাঁধেই তুলে দিয়েছিলেন শিক্ষামন্ত্রী।

এরপর আজ বৈঠকে বসে উপাচার্য পরিষদ। সেখানেই কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গোটা জুন মাস সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলেন। অন্যদিকে শিক্ষামন্ত্রী আজ বলেন, “এখন কলেজে উপস্থিতি দেখলে হবে না। ছাত্রছাত্রীদের সুরক্ষিত রাখতে হবে। মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে। ক্লাসের সামনে স্যানিটাইজারের মেশিন রাখতে হবে।”

RELATED Articles

Leave a Comment