লিঙ্গ বৈষম্য থাকলে সমাজের সামগ্রিক বিকাশ সম্ভব নয় : মোদি

লিঙ্গ সাম্যতা না এলে সমাজের সামগ্রিক বিকাশ সম্ভব নয়। শনিবার নয়াদিল্লিতে আন্তর্জাতিক বিচারবিভাগীয় সেমিনারে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সরকার ইতিমধ্যে লিঙ্গ বৈষম্য দূর করতে সামাজিক ক্ষেত্রে বহু পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়ে নরেন্দ্র মোদি বলেন, ‘এই সরকার অনেক পরিবর্তন এনেছে। সেনা বাহিনীতে মহিলাদের নিয়োগ হোক বা যুদ্ধবিমানে মহিলা পাইলট আনা হোক বা রাতে খনিতে তাঁদের (মহিলাদের) কাজ করার স্বাধীনতা দেওয়া।’

দেশের সংবিধানেও লিঙ্গ সাম্যতার কথা বলা হয়েছে। কিন্তু স্বাধীনতার ৭০ বছর পরেও মহিলারা বৈষম্যের শিকার বলেও এদিন আক্ষেপ প্রকাশ করেছেন নরেন্দ্র মোদি। তবে তাঁর সরকার এই বৈষম্য দূর করতে তৎপর জানিয়ে মোদি বলেন, ‘আজ ভারত বিশ্বের সেই সমস্ত গুটিকয়েক দেশগুলির মধ্যে পড়ে, যেখানে মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয়।’

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর