সন্দীপের সঙ্গে পরামর্শ করে আর জি করের জন্য আসা জিনিসপত্র নিজের নার্সিং হোমে নিতেন সুদীপ্ত রায়, অভিযোগ উঠতেই অস্বীকার তৃণমূল বিধায়কের

আর জি করের আর্থিক দুর্নীতির দায়ে আপাতত জেলবন্দি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই দুর্নীতি মামলায় সিবিআইয়ের আতস কাচের নীচে তৃণমূল বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়। এবার আর জি করের আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠল সুদীপ্ত রায়ের বিরুদ্ধে।  

জানা গিয়েছে, আর জি কর হাসপাতালে দীর্ঘদিন ধরে নানান জিনিসপত্র সরবরাহকারী এক সংস্থার প্রধান সুদীপ্ত রায়ের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন। তাঁর দাবী, সরকারি টাকায় আর জি করের জন্য কেনা নানান জিনিসপত্র পাচার হয়ে যেত সুদীপ্ত রায়ের সিঁথির নার্সিং হোমে। সন্দীপ ঘোষের সঙ্গে পরামর্শ করেই বিনা পয়সায় নানান জিনিসপত্র নিজের নার্সিং হোমে পাঠিয়ে দিতেন এই সুদীপ্ত রায়।

এখানেই শেষ নয়, আর জি করে সাফাইকর্মী সরবরাহকারী এক সংস্থার কর্মকর্তা জানালেন, শুধুমাত্র আর জি করের জন্য সরকারি টাকায় কেনা জিনিসপত্রই নয়, আর জি করের সাফাইকর্মীও নিজের নার্সিং হোমে  নিয়োগ করেছিলেন সুদীপ্ত রায়। সেই সাফাইকর্মীদের বেতন আসত সাফাইকর্মী সরবরাহকারী সংস্থা থেকে। অর্থাৎ আর জি করের জন্য বরাদ্দ সরকারের টাকাতেই বেতন হত সুদীপ্ত রায়ের নার্সিং হোমের সাফাইকর্মীদের।     

আরও জানা গিয়েছে, আর জি করের ট্রমা কেয়ার ইউনিটের অনেক রোগীদেরই নিয়মিত পাঠিয়ে দেওয়া হত সুদীপ্ত রায়ের নার্সিং হোমে। আবার কোনও রোগীর অবস্থার অবনতি হলে তৃণমূল বিধায়কের নার্সিং হোম থেকে পাঠিয়ে দেওয়া হত আর জি করে। আর এই গোটা প্রক্রিয়াটাই হত বেআইনিভাবে।

যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। তাঁর কথায়, তিনি নির্দোষ। এমনকি, আগের দিন সিবিআই দফতর থেকে বেরোনোর সময়ও তেমনটাই বলেছিলেন তিনি। আর এবার এই নতুন অভিযোগ প্রসঙ্গে সুদীপ্ত রায়ের দাবী, “আমার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা”। এক সংবাদমাধ্যমে তিনি বলেন, “এর আগে সিঁথির নার্সিংহোমে এসে ইডি আধিকারিকরা আমাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। ২০ ঘণ্টা তল্লাশি চালিয়েও কিছুই পাননি”।

আরও পড়ুনঃ আন্দোলনকে বাধা দেওয়ার চেষ্টা? ধনধান্য অডিটোরিয়ামে মেলেনি অনুমতি, আন্দোলনের রূপরেখা ঠিক করতে SSKM-এই হবে জুনিয়র চিকিৎসকদের গণকনভেনশন 

বলে রাখি, আর জি করের আর্থিক দুর্নীতির ঘটনায় গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে। এরপরই সিবিআইয়ের স্ক্যানারে আসেন শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। তাঁর নারী, সিঁথির নার্সিং হোমে তল্লাশি অভিযান চালায় সিবিআই। এবার তাঁর বিরুদ্ধে উঠল আরও বড় অভিযোগ।

RELATED Articles