নারকীয় কাণ্ড! নগ্ন করে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে খুন ডুয়ার্সে, রাতের অন্ধকারে কী চলে চা বাগানে?

Allegation of Lynching a person: রাতে অন্ধকারে চা বাগানে (tea garden) ঘটে গেল এক নারকীয় ঘটনা। অল্প বয়সী যুবককে গাছে বেঁধে খুনের অভিযোগ উঠল (Allegation of Lynching a person)। এই ঘটনার জেরে উত্তাল এলাকা। চা বাগানে (tea garden) রাতের অন্ধকারে এমন ঘটনা ঘটায় উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৫ জনকে।

ঘটনাটি ঘটেছে গত রবিবার রাতে ডুয়ার্সের নাগরাকাটায় কুর্তি চা বাগান (tea garden) এলাকায়। মৃত ওই যুবকের নাম কিষান কুমহার। বয়স ২৪ বছর। আট জন মিলে তাঁকে পিটিয়ে খুন করেছে বলে অভিযোগ মৃতের পরিবারের (Allegation of Lynching a person)। পরিবারের অভিযোগের ভিত্তিতেই আটজন অভিযুক্তের মধ্যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

জানা গিয়েছে, ওই যুবকের স্ত্রীর বাড়ি ভগতপুর চা বাগান (tea garden) এলাকায়। কিছুদিন আগেই শারীরিক অসুস্থতা ও চিকিৎসা করানোর জন্য বাপের বাড়ি গিয়েছিলেন যুবকের স্ত্রী। তাঁর স্ত্রী জানান, রবিবার রাতে অভিযুক্তরা প্রথমে ভগতপুর চা বাগান এলাকায় তাঁর বাপের বাড়ি যায় তাঁর স্বামীর খোঁজে। সেখানে তাঁকে না পেয়ে তারা যায় কুর্তি চা বাগান এলাকায় (Allegation of Lynching a person)

মৃত যুবক কিষানের মায়ের অভিযোগ, তাদের বাড়িতে এসে তাঁর ছেলের উপর চড়াও হয় আটজন যুবক। এরপর কিষানকে বাড়ি থেকে বের করে বেধড়ক মারধর করা হয়। তিনি বাধা দিতে যান। কিন্তু তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। মৃতের মায়ের কথায়, এরপর তাঁর ছেলেকে সুপারি গাছের সাথে বেঁধে মারধর করে অভিযুক্তরা। মারের জেরেই মৃত্যু হয় তাঁর (Allegation of Lynching a person)

মৃতের মা জানান, মূল অভিযুক্ত এক যুবকের সঙ্গে পুরনো শত্রুতা ছিল তাঁর ছেলের। সেই আক্রোশ থেকেই তাঁর ছেলেকে খুন করা হয়েছে বলে অভিযোগ তাঁর (Allegation of Lynching a person)। পুলিশ খতিয়ে দেখছে বিষয়টি। মৃতের পরিবারের দাবী, অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চান তারা।

এই বিষয়ে নাগরাকাটা থানা এলাকায় আইসি কৌশিক কর্মকার জানান, “অত্যন্ত নিন্দনীয় ঘটনা (Allegation of Lynching a person)। ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে চিরুনি তল্লাশি চলছে”। তিনি জানিয়েছেন, আইন অনুযায়ী প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপই নেওয়া হচ্ছে।  

RELATED Articles