দাপট শেষ রেমালের! দু’দিন ঝড়বৃষ্টির তাণ্ডবের পর এবার হাওয়া বদলের পালা, আগামী কয়েকদিনে চড়চড়িয়ে বাড়বে তাপমাত্রা

আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই রবিবার রাত দশটার পরে স্থলভাগে ল্যান্ডফল করা শুরু করেছে ঘূর্ণিঝড় রেমাল। ক্রমশ শক্তি বাড়িয়ে তার রূপ নিয়েছিল প্রবল ঘূর্ণিঝড়ের। আবহাওয়া (Weather) দফতর আগেই জানিয়ে দিয়েছিল সরাসরি পশ্চিমবঙ্গে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা নেই এই ঘূর্ণিঝড়ের। সাগরদ্বীপ থেকে বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে মংলার কাছে স্থলভাগে প্রবেশ করেছিল ঘূর্ণিঝড় রেমাল। এর জেরেই দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা, হাওড়া, হুগলি ও কলকাতায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়। ঝড় বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া পূর্বাভাস দিয়েছিল। প্রায় ১৩৫ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝড়ো হাওয়া বয়েছে।‌

ঘূর্ণিঝড় রেমালের জন্য উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছিল। সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। তার আগেই মৎস্যজীবীদের ফিরিয়ে আনার কাজ সম্পন্ন হয়েছে। রবিবার সারাদিন ঝড় বৃষ্টির পর সোমবার বিকেল পর্যন্ত তান্ডব দেখেছে বঙ্গ। টানা ঝড় বৃষ্টিতে কলকাতায় সংলগ্ন এলাকাতে সোমবার ছিল রেনিডে (Weather)। একাধিক জায়গায় জল জমার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল।

ঘূর্ণিঝড়ের দাপটে বিপর্যস্ত হয়েছে জনজীবন। ক্ষতির মুখোমুখি হয়েছে সুন্দরবন এলাকার মানুষজন। রাস্তাঘাটের বিভিন্ন জায়গায় গাছ ভেঙে যাওয়ার মত পরিস্থিতি তৈরি হয়েছিল। ‌যা ইতিমধ্যেই সরানো হয়েছে। জলমগ্ন রাস্তাঘাটের অনেক জায়গাতেই জল নেমেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় (Weather) তীব্র দাবদাহ কমেছে। তবে মঙ্গলবার থেকে ফের পারদ চড়বে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস কম। আজ মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির ঘরে।

তবে মঙ্গলবার থেকে আবহাওয়ার (Weather) ভোল বদল। সকাল থেকেই ঝলমলে রোদ। বেলা বাড়লেই, বাড়বে গরম। গরমে অস্বস্তিকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুদিন টানা বৃষ্টির পর আজকের গরম অসহনীয় হয়ে উঠেছে বঙ্গবাসীর কাছে। সকলেই আজ মনোরম আবহাওয়ার পরিকল্পনা করেছিল। তবে আজ মনোরম আবহাওয়া নেই, সকাল থেকেই ঝলমলে রোদ। আজ, মঙ্গলবার দক্ষিণবঙ্গে আর কোনও সতর্কতা থাকছে না। আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েক দিনে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

RELATED Articles