স্ট্রং রুম থেকে বদল হচ্ছে ইভিএম, বিষ্ণুপুরে বিস্ফোরক সৌমিত্র, মোটা টাকার সওদা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর মধ্যে, দাবী বিজেপি প্রার্থীর

Allegation of Saumitra Khan of changing the EVM: গত ২৫ মে অর্থাৎ শনিবার ছিল লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট। এদিন ভোট ছিল বিষ্ণুপুরে। ভোট মিটতেই এবার ইভিএম বদলের অভিযোগ আনলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ (Allegation of Saumitra Khan of changing the EVM)। তাঁর দাবী স্ট্রং রুমের সিসিটিভি বদল করে ইভিএম বদলে দেওয়ার পরিকল্পনা করছিল পুলিশ। আর মোটা টাকার বিনিময়ে তাদের সঙ্গত দিচ্ছিল কেন্দ্রীয় বাহিনী। এই নিয়ে একটি সিসিটিভি ফুটেজ পোস্ট করেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য।

বিষ্ণুপুর কে জি ইঞ্জিনিয়ারিং কলেজে তৈরি করা হয়েছে স্ট্রং রুম। সেখানেই রাখা রয়েছে ইভিএমগুলি। এই স্ট্রং রুমের ভিতরে নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। আর বাইরে মোতায়েন রয়েছে পুলিশ। নানান রাজনৈতিক দলের নেতারা স্ট্রং রুমে করা নজরদারি চালাচ্ছেন।

আজ, সোমবার দুপুরে ওই স্ট্রং রুমের বাইরে হাজির হন সৌমিত্র খাঁ। সেখান থেকেই ফোন থেকে ফেসবুক লাইভ করেন তিনি। দাবী করেন, পুলিশ স্ট্রং রুমের সিসি ক্যামেরা বদল করেছে। ইভিএম বদলানোর ছক করছিল পুলিশ (Allegation of Saumitra Khan of changing the EVM)। আর তাতে সঙ্গ দিচ্ছিল কেন্দ্রীয় বাহিনী।

এদিন স্ট্রং রুমের চত্বরে থাকা রাজ্য পুলিশের আধিকারিকের উদ্দেশে চোর চোর স্লোগান দিতে শোনা যায় বিজেপি প্রার্থীকে। স্ট্রং রুমের পাশে দাঁড়ানো একটি গাড়িকে দেখিয়ে তিনি দাবী করেন যে সেই গাড়িতে করেই ইভিএম বদলানোর ছক করা হচ্ছিল। সৌমিত্রের এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Allegation of Saumitra Khan of changing the EVM)

https://twitter.com/amitmalviya/status/1795030504418513382?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1795030504418513382%7Ctwgr%5Ef38290e34cebf40e4e643cf8727f1f8627363583%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.thewall.in%2Flok-sabha-election-2024%2Fbishnupur-politics-is-in-turmoil-around-the-allegations-of-changing-the-evm-to-fix-the-vote%2Ftid%2F130096

সৌমিত্রের অভিযোগ, “এই চক্রান্তে সামিল ছিল কেন্দ্রীয় বাহিনীও। কেন্দ্রীয় বাহিনীর এক কর্মীর নাম করে সৌমিত্র খাঁর অভিযোগ মোটা টাকার বিনিময়ে এই চক্রান্তে সামিল হয়েছে কেন্দ্রীয় বাহিনীর ওই জওয়ান” (Allegation of Saumitra Khan of changing the EVM)

অন্যদিকে, বিজেপি প্রার্থীর এই অভিযোগ (Allegation of Saumitra Khan of changing the EVM) উড়িয়ে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের দাবী, “গতকাল নিজে স্ট্রং রুম দেখেও এমন অভিযোগ করেননি সৌমিত্র খাঁ। আজ যখন নিজের হার সম্পর্কে তিনি নিশ্চিত হয়ে গেছেন তখন হতাশায় ভুগে হারের দায় নিজের কাঁধ থেকে ঝেড়ে ফেলতে এসব মিথ্যা অভিযোগ করছেন”।

আরও অন্যান্য খবর