‘বাংলাকে পছন্দ করেন না, সেই কারণেই টাইট দেওয়ার জন্য এত বাহিনী পাঠিয়েছে’, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে অভিযোগ মমতার

Mamata Banerjee raised question on deploying huge central forces: সাত দফা ধরে কেন বাংলায় ভোট চলবে, এই নিয়ে প্রথমেই প্রশ্ন তুলেছিল তৃণমূল। দেখতে দেখতে ৬ দফা ভোট শেষ। আগামী শনিবার অর্থাৎ ১ জুন রয়েছে সপ্তম ও শেষ দফার ভোট। এর আগে রাজ্যে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে অভিযোগ শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় (Mamata Banerjee raised question on deploying huge central forces)

গতকাল, রবিবার রাতে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রেমাল। মাঝরাত থেকেই শুরু হয়েছে কলকাতায় তুমুল বৃষ্টি। এখনও বৃষ্টি চলছে। জলমগ্ন কলকাতা শহর। এরই মধ্যে আজ, সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ নির্বাচনী সভা করবেন কী না, তা নিয়ে সংশয় ছিল। তবে সভায় এলেন তিনি। আর নিজের চেনা ভঙ্গিমাতেই বিজেপি ও নরেন্দ্র মোদীকে আক্রমণও করলেন(Mamata Banerjee raised question on deploying huge central forces)।  

আজ, সোমবার বিকেলে উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বড়বাজারে নির্বাচনী সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই লোকসভা নির্বাচনের দফা নিয়ে প্রশ্ন তোলেন তিনি (Mamata Banerjee raised question on deploying huge central forces)। বলেন, “তিন মাস ধরে নির্বাচনের কোনও প্রয়োজন ছিল না। মে মাসের মাঝামাঝি ভোট শেষ করে দেওয়া উচিত ছিল। কিন্তু শুধু নরেন্দ্র মোদীকে অ্যাডভান্টেজ দেবে বলে, যাতে উনি সময় নিয়ে ঘুরতে পারেন, তাই সাত দফা ধরে ভোট করানো হচ্ছে”।

এদিন মমতা প্রশ্ন করেন, অন্যান্য রাজ্যে এক বা দু’দফাতে ভোট হলেও বাংলায় কেন সাত দফায় ভোট? তাঁর আরও প্রশ্ন, তামিলনাড়ুতে যদি একদিনে ৪০ আসনে ভোট হতে পারে, তাহলে বাংলায় কেন একদিনে ৪ বা ৫ আসনে ভোট হল (Mamata Banerjee raised question on deploying huge central forces)?

রাজ্যে বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে মমতার অভিযোগ (Mamata Banerjee raised question on deploying huge central forces), “আর কোনও রাজ্যে এত কেন্দ্রীয় বাহিনী নেই। সব পাঠানো হয়েছে বাংলায়। কারণ বাংলাকে আপনারা পছন্দ করেন না। বাকি রাজ্য আপনাদের বিরুদ্ধে লড়তে পারে না, কিন্তু আমরা বাংলার মানুষের লড়াই করি, তাই আমাদের টাইট দেওয়ার জন্যই এত বাহিনী পাঠানো হয়েছে”।

বলে রাখি, এবারের লোকসভা নির্বাচনে বাংলায় সবথেকে বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ৯২০ কোম্পানি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সমালোচনা করলেও, এবারের নির্বাচনে কিন্তু তুলনামূলকভাবে অনেক কম অশান্তির ঘটনা ঘটেছে রাজ্যে।

এমনিতে ভোট পরবর্তী হিংসা ঠেকাতে নির্বাচনের পরও আরও ৭-১৫ দিন রাজ্যে রেখে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীকে। তবে এবার তাতেও বদল আসতে চলেছে বলে শোনা যাচ্ছে। সূত্রের খবর, বাংলার পরিস্থিতি কেমন থাকে, তা বিচার করে রাজ্যে আরও দেড় মাস রেখে দেওয়া হতে পারে কেন্দ্রীয় বাহিনীকে (Mamata Banerjee raised question on deploying huge central forces)।  

RELATED Articles