ফের নাবালিকা নির্যাতন রাজ্যে! ছোটো শিশুকে ধর্ষণের অভিযোগ, মুখ বন্ধ রাখতে দেওয়া হল টাকা, প্রাণনাশের হুমকি

রাজ্যে যেন নারী নির্যাতনের ঘটনার শেষ নয়। প্রতিদিনই এমন নানান ঘটনা সামনে আসে। এবার ফের রাজ্যে লালসার শিকার নাবালিকা। ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল। এমনকি, মুখ বন্ধ রাখার জন্য টাকা দেওয়া হয় বলেও অভিযোগ। দেওয়া হয় প্রাণনাশের হুমকিও। এমন ঘটনায় তুমুল শোরগোল এলাকায়।

ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার কল্যাণী পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে। সেখানকার বাসিন্দা বছর ১৩-এর এক নাবালিকা। সেই ছাত্রীকেই ধর্ষণের অভিযোগ উঠল রঘু স্রকারনামের এক অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে। গতকাল, শুক্রবার রাতে নাবালিকাকে পাশের বাড়িতে ধর্ষণ করে ওই চালক, এমনটাই অভিযুক্ত।  

শুধু তাই-ই নয়, নাবালিকা যাতে কাউকে এই বিষয়ে কিছু না জানায়, তার মুখ বন্ধ রাখার জন্য কিছু টাকাও দেয় অভিযুক্ত, এমনটাই জানা যাচ্ছে। এমনকি, মুখ খুললে নির্যাতিতা ও তার পরিবারকে প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয়। তবে চুপ করে থাকতে পারে নি নাবালিকা। পরিবারের কাছে গোটা বিষয়টি বলে দেয় সে।

এরপরই এই রাতেই কল্যাণী থানায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতার পরিবার। থানায় যান প্রতিবেশিরাও। দোষীর কঠোর শাস্তির দাবী তোলা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছন কল্যাণী পুরসভার কাউন্সিলর অরূপ মুখোপাধ্যায়। এই ঘটনায় তীব্র ধিক্কার জানান তিনি। আজ, শনিবার সকালে অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালককে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: ‘হম দো হমারা চার’, চীনের সঙ্গে পাল্লা দিতে এমনটাই চান মমতার মন্ত্রী সিদ্দিকুল্লা, ‘জনবিন্যাস বদলাতে চাইছেন’, দাবী শুভেন্দুর

অভিযুক্তের আবার দাবী, তিনি কোনও টাকা দেন নি। এমনকি, ধর্ষণের অভিযোগও অস্বীকার করেছেন তিনি। তবে এই ঘটনায় সরব বিজেপি। রাজ্যের আইনশৃঙ্খলা ও নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিজেপি নেত্রী কেয়া ঘোষ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “পুলিশের কাজ সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া সেটা দিচ্ছেন না। অনেক খবরই চেপে দেওয়া হচ্ছে। যা ঘটেছে তা খুবই দুর্ভাগ্যজনক। কলকাতা থেকে শুরু করে কাকদ্বীপ, কোচবিহার থেকে কামারহাটি, সর্বত্র এই ঘটনা ঘটছে। এই রাজ্যে কেউ সুরক্ষিত নয়”।

RELATED Articles