শনিবার ২৩শে জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত হয় একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মুখ্যমন্ত্রীর বক্তৃতার সময় ‘জয় শ্রী রাম’ ধ্বনি উচ্চারিত হওয়ায় কোনও বক্তব্য রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বদলে তিনি ‘ জয় হিন্দ’ ও ‘জয় বাংলা’ বলেই মঞ্চ ছেড়েছিলেন। এবার তাঁর এই ‘জয় বাংলা’ স্লোগান নিয়েই মমতাকে তোপ দাগলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।
রবিবার একটি টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘পিসি’ সম্বোধন করে অমিত মালব্য লেখেন, “গতকাল পিসি স্লোগান তুলেছিলেন ‘জয় বাংলা’। কিন্তু তিনি কী জানেন এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের রণধ্বনি ছিল? শেখ মুজিবুর রহিমান যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন তাতে ব্যবহার করা হয়েছে ‘জয় বাংলা’ ধ্বনি”। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল পাকিস্তানের বিরুদ্ধে। তাই মালব্যর প্রশ্ন রেখেছেন যে মমতা আসলে কার থেকে স্বাধীনতা চাইছেন?
Y’day, Pishi raised “Joy Bangla” slogan. Does she know it was the official war cry of the Bangladeshi freedom (Muktijuddho) movement popularised by Sheikh Mujibur Rahman?
Who does Pishi want freedom from?
While Netaji had dreamt of a united Bharat, she spoke of divisiveness…
— Amit Malviya (@amitmalviya) January 24, 2021
অমিত মালব্যর অভিযোগ, শনিবারের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িকতার ভাবধারাকেই তুলে ধরেছেন। তাঁর কথায়, “প্রধানমন্ত্রী যখন মঞ্চে হাজির হন, তখনও স্লোগান দেওয়া হয়। ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার সময় শুরু হয় স্লোগান। কিন্তু খারাপ লাগল ‘পিসি’রই। তিনি রাজ্য সরকারের অনুষ্ঠানে কালমা পড়তে পারেন কিন্তু ‘জয় শ্রী রাম’ ধ্বনিতেই সমস্যা?” একই সঙ্গে অমিত মালব্য একটি ভিডিও শেয়ার করেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি সরকারী অনুষ্ঠানে মুসলিমদের ধর্মীয় শব্দ বলতে শোনা গিয়েছে।
Slogans were raised when Mamata Banerjee got up to speak just the way they were when PM took stage.
But only Pishi took offence!
She can recite kalmas in WB Govt’s programs but has problem with Jai Shree Ram!
She, sadly, used the occasion to further her sectarian politics. pic.twitter.com/6P8vtU5uid
— Amit Malviya (@amitmalviya) January 24, 2021
Chants of Vande Mataram, Bharat Mata ki Jai, Jai Shri Ram were raised at the event Mamata Banerjee walked out of.
Which of the above slogans actually offend Pishi?
Bhagwaan Ram is the central figure of India’s consciousness. She has a problem with that?
Let her then say it!
— Amit Malviya (@amitmalviya) January 23, 2021
এদিন অন্য একটি টুইটে মালব্য লিখেছেন যে, “যে অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখলেন না, সেখানে ‘বন্দেমাতরম’, ‘ভারতমাতা কি জয়’ ও ‘জয় শ্রী রাম’ স্লোগান দেওয়া হয়েছে। এর মধ্যে কোন স্লোগান ‘পিসি’ অপমানিত হয়েছেন? ভারতের আধ্যাত্মিক চেতনার কেন্দ্রীয় চরিত্র হলেন প্রভু রাম। তাতে কী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও অসুবিধা? এই প্রশ্নের উত্তর দিক তিনি”।





