কলকাতা ময়দানের ফুটবলপ্রেমীরা যে আবেগের বশে কোন পর্যায়ে যেতে পারে তা আরও একবার প্রমাণ হয়ে গেল। এটিকে ও কলকাতা ময়দানের প্রাচীণ ক্লাব মোহনবাগানের মার্জারে এক নতুন সত্ত্বাবিশিষ্ট দল হয়েছে যার নাম এটিকে-মোহনবাগান। যারা এই মরসুমের আইএসএলে খেলছে। আর এই এটিকে নাম নিতেই যত ক্ষোভ মোহন সমর্থকদের। এবার প্রতিবাদে রাস্তায় নেমেছে তারা।
এই মার্জারে শুরু থেকেই খুশি ছিলেন না সবুজ-মেরুন সমর্থকরা। এবার তাদের ক্ষোভ চরমে পৌঁছেছে। রবিবারের দুপুরে প্রথমে মোহনবাগান তাঁবুতে ভিড় করে প্রতিবাদে সামিল হন অসংখ্য মোহনবাগান সমর্থকরা। হাতে ছিল প্ল্যাকার্ড, ব্যানার এবং একটাই নাম, তা হল মোহনবাগান। এরপর প্রতিবাদ মিছিল করে এই সমর্থকরা ধর্মতলার ভিক্টোরিয়া হাউসে যান, যেখানে এটিকে-মোহনবাগানের ডিরেক্টর সঞ্জীব গোয়েঙ্কার বিদ্যুৎ কোম্পানি সিইএসসি এর সদর দফতর।
বলা বাহুল্য, মেরিনার্সদের দাবি হল এটিকে নাম থাকায় হারিয়ে যাচ্ছে তাদের মাতৃসম ক্লাবের অস্তিত্ব। ঐতিহ্য খর্ব হচ্ছে সবুজ-মেরুন দলের। এই বিষয়ে একাধিকবার তারা অনলাইনে বা আবেদন দয়ে প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু এবার সেই সবে কাজ না হওয়ায় রাস্তায় প্রতিবাদ মিছিল করলেন সমর্থকরা। এই বিষয়ে এটিকে-মোহনবাগান কর্তৃপক্ষ ভবিষ্যতে কি সিদ্ধান্ত নেন সেটাই দেখার।





“রাজনীতিতে তারকার খ্যাতি নয়, আদর্শ থাকা জরুরি!” “প্রত্যেককে নিরাপত্তা দেবে এমন একজনই হোক মুখ্যমন্ত্রী!” রাজনীতিতে তারকাদের ভূমিকা ও নির্বাচনে আদর্শহীন প্রার্থীদের নিয়ে অকপট লগ্নজিতা চক্রবর্তী!