বাংলা জয় বড্ড শক্ত তা হাড়ে হাড়ে টের পেয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। গোটা দেশে হাতেগোনা কয়েকটি জায়গার মধ্যে বাংলা অন্যতম যেখানে কোনদিনও বিজেপি শাসন কায়েম করতে পারেনি। আর এবার আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষে পরিস্থিতি কিছুটা অনুকূল হওয়ায় আরও জোরে বঙ্গ বিজয় করতে ঝাঁপিয়ে পড়েছে গেরুয়া হাইকমান্ড। আর তাই প্রায় প্রত্যেক মাসেই বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি। বাংলার সংগঠনকে আরও মজবুত করতে, পদ্মের শিকড়কে আরও গভীরে ঢোকাতে হরহামেশাই এবার বঙ্গ সফরে আসবেন শীর্ষ নেতৃত্ব।
চলতি মাসেই বাংলায় দু’দিনের সফর করে গেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বর্তমানে রাজ্য সফরে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্। আর এবার জানা যাচ্ছে নতুন বছরের প্রথম মাসেই ফের তিন দিনের সফরে রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি। মেদিনীপুরে হাই ভোল্টেজ সভার পর শনিবার রাতে সাংগঠনিক বৈঠক করেন অমিত শাহ্। সেখানেই নেতাদের নির্দেশ সংগঠন মজবুত করার নির্দেশ দেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন সদ্য তৃণমূল ত্যাগী নেতা শুভেন্দু অধিকারী, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপি নেতা সব্যসাচী দত্ত।
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ১৫ই জানুয়ারির মধ্যে রাজ্যের সব বুথে কমিটি তৈরির নির্দেশ দিয়েছেন অমিত শাহ।
এ দিনের বৈঠক শেষে দিলীপ ঘোষ বলেন, এবার থেকে প্রত্যেক মাসেই রাজ্যে আসবেন অমিত শাহ। জানুয়ারিতে শাহের পাশাপাশি রাজ্যে আসর কথা জেপি নাড্ডার। তাঁরা ৩ দিন রাজ্যে থাকবেন।
বাংলার মসনদ জিততে প্রত্যয়ী মোদী শিবির। তাই রাজ্য বিজেপির অধ্যক্ষ দিলীপ ঘোষ বলেছেন, শুধু তিনদিন কেনও, কোনও নির্বাচনের আগে প্রয়োজনে রাজ্যে এসে ৭ দিনও থাকতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী।
অর্থাৎ বলাই যায় নতুন বছর থেকেই বাংলায় জমজমাট ভোটযুদ্ধ হতে চলেছে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার