এপ্রিল থেকেই রাজ্যবাসী হতে চলেছেন অমিত শাহ, থাকবেন কলকাতায়।

গতবারের লোকসভা ভোট থেকেই বিজেপি-র স্রোতে গা ভাসিয়ে রাজ্যবাসী তাদের উপহার দিয়েছিল ১৮ টি লোকসভা আসন। আর তাই একুশের ভোটে কোনোরকম সুযোগ হাতছাড়া করতে চাইছে না গেরুয়া শিবির। ইতিমধ্যেই রাজ্যজুড়ে শুরু হয়েছে পুরভোটের প্রস্তুতি।

শাসক দলের পাশাপাশি তৈরী হচ্ছে বিজেপি শিবিরেও। প্রস্তুতি চলছে জোরকদমে। গত রবিবার কলকাতায় সভা করতে এসে সেই ইঙ্গিতই দিয়ে গিয়েছেন অমিত শাহ।

তাই বাংলার রাজনীতি বুঝতে, রাজ্যের মানুষের মন বুঝতে চান অমিত শাহ। তার সঙ্গে সংগঠনেও বাড়তি নজর দিতে চান তিনি। তাই বিধানসভা ভোটের প্রস্তুতিতে কলকাতায় থাকতে চান তিনি। মাসে অন্তত তিনদিন কলকাতায় কাটাতে চান বিজেপির চাণক্য। সেইজন্য রাজ্যের বিজেপি নেতারা এখন অমিত শাহের জন্য বাড়ি খুঁজছেন কলকাতায়। প্রাথমিক ভাবে রাজারহাটের দিকে বাড়ির খোঁজ করছেন তাঁরা। সেখানেই একটি অস্থায়ী দলীয় অফিস তৈরি করা হবে। সূত্রের খবর এপ্রিল মাস থেকেই নাকি অমিত শাহ কলকাতায় থাকতে শুরু করবেন।

সেইকারণেই পুরসভা ভোটের দায়িত্বে একটি বিশাল কমিটি গঠন করা হয়েছে। যার আহ্বায়কের পদে রয়েছেন মুকুল রায়।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment