Amit Shah in Bengal: চলতি বছরের ২২ জানুয়ারি ছিল ভারতের জন্য এক ঐতিহাসিক দিন। এদিন ৫০০ বছর পর শ্রীরাম ফিরেছিলেন নিজের জন্মভূমিতে। ওইদিন প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয় বহু প্রতীক্ষিত অযোধ্যার রামমন্দিরের। প্রাণ প্রতিষ্ঠা হয় রামলালার। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু তা সত্ত্বেও অনুষ্ঠানে যোগ দেন নি তারা। এবার সেই কারণ নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah in Bengal)।
রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন নানান রাজ্যের রাজনীতিবিদ ও তারকারা। কিন্তু আমন্ত্রণ পেয়েও যান নি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। বরং সেদিন কলকাতার রাজপথে পাল্টা সংহতি মিছিলে হেঁটেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাংলায় প্রচারে এসে সেই প্রসঙ্গ নিয়েই মমতা ও অভিষেককে আক্রমণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah in Bengal)।
আজ, মঙ্গলবার বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকারের সমর্থনে নির্বাচনী প্রচারে মেমারিতে এসেছিলেন অমিত শাহ (Amit Shah in Bengal)। সেই সভা থেকেই তৃণমূলের বিরুদ্ধে নানান অভিযোগ করেন তিনি। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে তাঁকে ‘ভাইপো’ সম্বোধন করেই তোপ দাগেন স্বরাষ্ট্রমন্ত্রী।
কেন রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ার পরও যোগ দেন নি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই কারণ এদিন জানালেন শাহ (Amit Shah in Bengal)। তাঁর কথায়, ““দেশের মানুষ ও রামভক্তরা চাইতেন রাম মন্দির তৈরি হোক। যখন মন্দির তৈরি হল, তখন মমতা দিদিকে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু মমতাদি ও ভাইপো গেলেন না। কেন গেলেন না জানেন? কারণ ওঁরা অনুপ্রবেশকারীদের ভয় পায়”।
লোকসভা নির্বাচনের আগেই দেশজুড়ে কার্যকর হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ। এই আইনের প্রথম থেকেই বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গ টেনেই এদিন অমিত শাহ বলেন, “এবার মমতা-অভিষেকের বিদায় নেওয়ার পালা” (Amit Shah in Bengal)।
এদিনের এই সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী খতিয়ান তুলে ধরেন যে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী কী কী কাজ করেছেন (Amit Shah in Bengal)। শাহ বলেন, ১২ লক্ষ মানুষের শৌচালয় তৈরি থেকে শুরু করে বিনামূল্যে রেশনের চাল, ৪ কোটি মানুষের বাড়ি তৈরি, ১০ কোটি মানুষের কাছে গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়া সবটাই সম্ভব হয়েছে মোদীর জন্যই।





