Mir Afsar Ali: মীর এই কথাটা শুনলেই ঠিক কী কী মনে আসে প্রথমে সেটা বলি। মির্চি, মীরাক্কেল, ফুডকা এবং অবশেষে গল্প মীরের ঠেক। কেন রেডিও ছেড়ে ছিলেন? নিজের মতো করে গল্প বলার সিদ্ধান্তটা কবে নিলেন এসব নিয়ে সাক্ষাৎকারে নিজের কথা শোনালেন মীর আফসর আলী (Mir Afsar Ali)।
কেন রেডিও ছাড়লো মীর (Mir Afsar Ali) এ কথার উত্তরে সাক্ষাৎকারে মীর বলেন, “রেডিয়োতে পরিবর্তন। কোথাও মনে হচ্ছিল, একই পঞ্জাবি গান ঘুরিয়ে-ফিরিয়ে বাজছে। বাংলা গান বাজবে না। ভিডিয়ো আর রিল করতে করতেও আমি ক্লান্ত হয়ে পড়ছিলাম। বিষয়টা এমন নয় যে, আমি নতুন কিছুকে গ্রহণ করতে চাই না। আমি সারা ক্ষণ নতুন কিছুকেই গ্রহণ করে চলেছি। বাড়িতে একুশ বছরের মেয়ে আছে। সে বলে দেয়, কী করব, কী করব না। কিন্তু ভাবনার দিক থেকেই সমস্যা হল। দু’দিকেরই মন্তব্য আছে। যাঁরা গানবাজনা করেন তাঁরা বলেন, রেডিয়ো গান বাজাতে চাইছে না। আর যাঁরা রেডিয়োর দেখভালের দায়িত্বে, তাঁরা বলেন, তেমন গানই তৈরি হচ্ছে না। এ সবের মধ্যে আমার নিজস্ব মান-অভিমান তৈরি হল। খারাপ লাগল। ছেড়ে দিলাম।”
কোন ভাবনা থেকে গল্প মীরের ঠেক উঠে এল। এ প্রসঙ্গে মীর (Mir Afsar Ali) স্পষ্ট জানিয়েছেন, “নিজেকে খুঁজলাম। মানুষ কী ভাবে আমায় দেখেছে? এক জন সংবাদপাঠক। রেডিয়োর মানুষ। ১০টা সিজ়ন ধরে চলা কমেডি শোয়ের সঞ্চালক। বুঝলাম, মানুষ আমায় গল্পকার হিসেবেই পেতে চাইবে।”
এখন টেলিভিশনের বহু তারকারা এই রাজনীতিতে যোগ দেন। মীরের (Mir Afsar Ali) কাছে কি কখনো ভোটে দাঁড়াবার প্রস্তাব এসেছিল। এই প্রশ্নের উত্তরে সাক্ষাৎকারে মীর (Mir Afsar Ali) জানান, “না। আমায় কেউ বলেনি, জানেন। আমি কিন্তু খুব চাই, কেউ প্রস্তাব দিক”।
মীর (Mir Afsar Ali) পরিচিত সঞ্চালক হিসেবে। কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার করতে পারলে তিনি খুব খুশি হতেন বলে জানিয়েছেন। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কী প্রশ্ন করবেন তার উত্তরে মীর বলেন, আমি জানতে চাইব, “মুড়ির সঙ্গে যে চানাচুর খান, তাতে বাদাম আছে কি? বাদামের খোসা আছে কি? নেই?খুব সাধারণ প্রশ্ন করব।” আবার যদি কখনো মোদীকে প্রশ্ন করতে হয় তখন মীর প্রশ্ন করবেন, “‘বাদাম’ থেকে ‘বা’ বাদ দিয়ে দেব, শুধু দামের কথা জানতে চাইব। এটার কেন এত দাম? এই সব…।”
তবে মীর (Mir Afsar Ali) জানিয়েছেন তার দিদিকে খুব ভাল লাগে। সাক্ষাৎকারে দিদিকে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে তিনি একটি অভিজ্ঞতা শেয়ার করেছেন। মীর বলেন, “আমার এক কমেডি শোয়ে মদন মিত্রের পা জড়িয়ে ধরে বলেছিলাম, ওই অনুষ্ঠানে যাতে দিদি আসেন। আমার মনে হয়, দিদি আমায় পছন্দ করেন না।”
মীরের (Mir Afsar Ali) এমন কথায় বহু নেটিজেন কমেন্ট করেছেন। কেউ বলছেন, ‘চটি চাটতে ভালো লাগে, এই জাস্ট’। আবার কেউ লিখেছেন, ‘যে মদন মিত্রের পা ধরতে পারে তার ভীষণ কোয়ালিটি’। কেউ বলছেন, ‘জেল খাটা আসামীর পা ধরেছিলেন গর্বের বিষয়’। অপর একজন বলেছেন, ‘সমাজ এদের বুদ্ধিজীবী বলে’।





