বাংলায় পরিবারতন্ত্র ঢোকাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিজের পরে মুখ্যমন্ত্রী পদে বসাতে চান ভাইপোকে! বক্তা অমিত শাহ

একদিকে বঙ্গ বিজয়ের স্বপ্নে বিভোর অমিত শাহ। অন্যদিকে গদি না ছাড়ার পন নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। বাংলায় বিধানসভা নির্বাচনের পাঁচ-ছয় মাস আগেই যুদ্ধের ডঙ্কা বাজিয়ে দু’দিনের বঙ্গ সফরে করে গেলেন অমিত শাহ (Home minister Amit Shah) জমিয়ে মমতা প্রশাসনের ওপর আক্রমণ শানিয়ে গেলেন। দু’দিনের রাজ্য সফরে এসে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপো তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ করতে ছাড়লেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বাংলার মানুষকে জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় পরিবারতন্ত্র ঢোকাতে চাইছেন। নিজের পরে বাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসাতে তৎপর তিনি।
এই উক্তির পরে বঙ্গবাসী উদ্দেশ্যে তার প্রশ্ন আপনারা কি এটা হতে দিতে চান?

বাংলা সফরের দ্বিতীয় তথা শেষ দিনের অন্তিম লগ্নে ইজেডসিসিতে সাংগঠনিক বৈঠকের পরে সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে অমিত শাহের নিশানায় বাংলার এই দুজন রাজনীতিককেই রেখেছিলেন তিনি। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রথমেই পরিবারতন্ত্রকে তুলে আনলেন অমিত শাহ। তিনি বলেন, “দিদির একমাত্র লক্ষ্য ভাইপোকে মুখ্যমন্ত্রী করা। আপনারাই সিদ্ধান্ত নিন কী চান? পরিবারতন্ত্র না অধিকারতন্ত্র? কারণ ক্ষমতায় এলে বিজেপির লক্ষ্য হল উন্নয়ন করা, অনুপ্রবেশ বন্ধ করা ও সোনার বাংলা গড়ে তোলা।”

শুধু এখানেই থেমে থাকেননি অমিত শাহ, ফের একবার নিজের নিশানায় তিনি আনেন অভিষেককে। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলায় এখন তিনটে আইন। একটা আইন ভাইপোর জন্য, একটা আইন ভোটব্যাঙ্কের জন্য আর একটা আইন সাধারণ মানুষের জন্য।”

RELATED Articles