কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র বিশ্বভারতী সফরের পর তাঁকে নিয়ে শুরু হয় জোর চর্চা। নেটদুনিয়ায় ঝাঁপিয়ে পড়েন বিজেপি বিরোধীরা। ওঠে গেল গেল রব।
কি অপরাধ? অভিযোগ ওঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ারে বসে ভিজিটার্স বুকে নিজের অভিজ্ঞতার কথা লিখেছেন। বহিরাগত এই নেতা কতটুকু সম্মান জানতে পারলেন বাংলার ঠাকুরকে শুরু হয় মাপামাপি!
একাংশের তরফে পাল্টা দাবি করা হয়, শাহ্ যে চেয়ারে বসেছিলেন, তা আদতে ‘ক্যাটেগরি- ২’ হিসেবে চিহ্নিত। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর নিজে সেই চেয়ার ব্যবহার করতেন না। স্রেফ অহেতুক বিতর্ক তৈরি করা হচ্ছে।
বাংলায় বিধানসভা নির্বাচনের উত্তপ্ত আবহে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে চেয়ার-বিতর্কের রেশ পৌঁছে গেল লোকসভায়। অমিত শাহ্জি বাংলায় এসে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছেন সেই বিষয়ে ‘দায়িত্ববান’ অধীর চৌধুরী লোকসভায় দাঁড়িয়ে তীব্র কটাক্ষ করেন স্বরাষ্ট্রমন্ত্রীকে l
আর এবার কয়েকটি ছবি তুলে ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করলেন, শান্তিনিকেতন সফরে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ারে বসেননি। তিনি যেখানে বসেছিলেন, তা জানালার একটি অংশ। তাতে আগে অনেকেই বসেছেন। বরং রবি ঠাকুরের চেয়ার এবং সোফায় বসেছিলেন জওহরলাল নেহরু এবং রাজীব গান্ধীরা।
তারপরই অধীরকে তীব্র আক্রমণ করেন শাহ্। সঙ্গে পালটা কংগ্রেসকেও খোঁচা দেন। বলেন, ‘আমরা যখন লোকসভায় কথা বলি, তার আগে তথ্য যাচাই করা উচিত। খুঁটিয়ে দেখা উচিত। সোশ্যাল মিডিয়া থেকে কিছু তুলে এখানে পেশ করলে সংসদের গরিমা নষ্ট হয়। তবে তাতে ওঁর দোষ দেখছি না। ওঁর দলের ইতিহাস, সেজন্যই ওঁর ভুল হয়ে গিয়েছে। আমি তো বসিনি ওই চেয়ারে। কিন্তু আমার দুটি ছবি আছে, যেখানে দেখা যাচ্ছে, শ্রী জওহরলাল নেহরু একটি চেয়ারে বসে আছেন। যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসতেন। এই ছবিটা রেকর্ড আছে। আর দ্বিতীয় ছবিটি হল রাজীব গান্ধীর। উনি ঠাকুর সাহেবের (টেগোর সাব) সোফায় বসে আরাম করে চা খাচ্ছেন। ওই কারণে ওঁর মনে ভুল ধারণা তৈরি হতে পারে।’
VC of Viswa Bharati writes to Adhir Ranjan Choudhary, clarifying that his claim on the floor of Parliament that HM used Tagore’s chair during his visit, is false and misleading…
Here Nehru can be seen on the actual desk of Tagore and Rajiv Gandhi enjoying tea on Tagore’s sofa! pic.twitter.com/doevifLs8g
— Amit Malviya (@amitmalviya) February 9, 2021





