প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস। তিনি এও জানান যে তিনি ট্রাম্পের বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এর আগে তিনি নিজেকে ট্রাম্পের শয্যাসঙ্গিনী হিসেবে দাবী করেছিলেন।
সোমবার ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন অ্যাটর্নি মাইকেল কোহেনের আয়োজিত একটি পডকাস্টে এসে ট্রাম্পের বিরুদ্ধে ফের একবার মুখ খোলেন স্টর্মি। বলেন, ২০০৬ আলে তিনি ট্রাম্পের সঙ্গে যৌনসঙ্গম করেন। কিন্তু সেই অভিজ্ঞতা খুবই তিক্ত। তাঁর কথায়, ‘আমার জীবনের ওই ৯০ সেকেন্ড সবথেকে খারাপ সময়। এই জন্য আমার নিজের প্রতিই ঘৃণা হয়”।
এতাই প্রথম নয়, এর আগেও তিনি ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। ট্রাম্প মার্কিন মুলুকের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার সময় মুখ খোলেন স্টর্মি। তাঁর নিজের বই ‘ফুল ডিসক্লোসার’-এ তিনি লেখেন যে ট্রাম্প কখনই নাকি দেশের রাষ্ট্রপতি হতে চাননি। বইতে তিনি এও লেখেন যে ট্রাম্পের সঙ্গে যৌনতায় তাঁর কোনও সুখ হয়নি। তিনি ভবিষ্যতেও আর কোনওদিন ট্রাম্পের শয্যাসঙ্গিনী হতে চান না।
তিনি তাঁর বইতে লেখেন যে কোনও এক গলফ প্রতিযোগিতায় ডোনাল্ড ট্রাম্পকে প্রথম দেখেন তিনি। সেখানেই তাদের প্রথম আলাপ হয়। সেদিন তিনি লাল রঙের টুপি পরেছিলেন বলেও জানান তিনি। ওই গলফ প্রতিযোগিতা থেকেই তিনি ট্রাম্পের পেন্টহাউজে যান এবং নৈশভোজ সারেন। সেখানেই তাঁরা যৌনসঙ্গমে লিপ্ত হন বলে জানিয়েছেন স্টর্মি।





