বাংলার বুকে আমাফান ঘটে গেছে কয়েক মাস হল। কিন্তু ত্রাণ নিয়ে দুর্নীতি এখনও চলছে। ত্রাণ নিয়ে দুর্নীতি এখনো চলছে আমফান ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ তালিকায় নিজেদের প্রভাব খাটিয়ে ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল উলুবেড়িয়া ২ নং ব্লকের জোয়ারগোড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য প্রদ্যুৎ পাল ও পঞ্চায়েত আবাস বন্ধু সুরঞ্জন দেশমূখের বিরুদ্ধে। আর এই ঘটনার প্রতিবাদে রবিবার সকালে প্রদ্যুৎ পালের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাল বিজেপি নেতা ও কর্মীরা।
তাঁদের বিরুদ্ধে অভিযোগ সম্প্রতি উলুবেড়িয়া ২ নং গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমফান ঝড়ে ক্ষতিগ্রস্থদের যে তালিকা প্রকাশ হয় তাতে দেখা যায় জোয়ারগোড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রদ্যুৎ পালের ব্যাংক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা ঢুকেছে এমনকি পঞ্চায়েতের আবাস বন্ধু সুরঞ্জন দেশমুখের স্ত্রী বিশ্বরুপা দেশমুখের পাশাপাশি তার পরিবারের ৩ সদস্যদের নামে ও টাকা ঢুকেছে। এদিকে এই দূর্নীতির বিষয়টি সামনে আসার পরেই আসরে নামেন স্থানীয় বিজেপি নেতা কর্মীরা ।
রবিবার সকালে শতাধিক বিজেপি নেতা কর্মী হাতে দলীয় পতাকা ও পোস্টার নিয়ে মিছিল করে প্রদ্যুৎ পালের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে এমনকি পরে তৃণমূল নেতার বাড়ির সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকে। পরে অভিযুক্ত তৃণমূল নেতা টাকা ফেরৎ দেওয়ার প্রতিশ্রুতি দিলে বাড়ি ঘেরাও মুক্ত হয়।
বিষয়টি নিয়ে বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সভ সভাপতি রমেশ সাঁধুখা অভিযোগ করেন সম্প্রতি জানতে পারা যায় প্রদ্যুৎ পাল ও ক্ষতিপূরণের টাকা পেয়েছে। তার অভিযোগ প্রদ্যুৎ পালের দোতলা বাড়ি থাকলেও তিনি নিজের প্রভাব খাটিয়ে ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ করেছেন এমনকি আবাস বন্ধু সুরঞ্জন দেশমূখ ও নিজের প্রভাব খাটিয়ে পরিবারের ৪ সদস্যের নামে টাকা তুলেছেন। তিনি অভিযোগ করেন ঘূর্নিঝড়ে আসল ক্ষতিগ্রস্থদের পাশাপাশি কোন ক্ষতিগ্রস্থ বিজেপি কর্মীর নাম তালিকায় স্থান না পেয়ে সেই জায়গায়একাধিক তৃণমুল নেতা ও তার পরিবারের নাম ঢোকানে হয়েছে এবং প্রত্যেকের অ্যাকাউন্টেই টাকা ঢোকানো হয়েছে আর আমরা সেইসব টাকা ফেরৎ দেওয়ার পাশাপাশি তালিকায় আসল ক্ষতিগ্রস্থদের নাম তোলার জন্য আন্দোলনে সামিল হয়েছি।





