Another TMC Leader has been Arrested: সরকারি জমি জবরদখলের ঘটনায় এবার পুলিশের জালে ধরা পড়লেন আরও এক তৃণমূল নেতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর থেকেই এই নিয়ে ধরপাকড় শুরু করেছে পুলিশ। এর আগে গ্রেফতার করা হয়েছিল এক তৃণমূল নেতাকে। আর এবার ফের শ্রীঘরে আরও এক ঘাসফুল শিবিরের নেতা (Another TMC Leader has been Arrested)।
গত সপ্তাহেই নবান্নে রাজ্যের মন্ত্রিসভার সদস্য, নেতা, ও পুরসভার সদস্যদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে হকার থেকে শুরু করে জমি জবরদখল, শহরে বেআইনি পার্কিং এমন নানান বিষয় নিয়ে ধমক দেন মমতা। পুলিশকেও বেশ ধমক দেন তিনি। আর এরপরই সরকারি জমি জবরদখলের ঘটনায় পুলিশ তৎপর হয় (Another TMC Leader has been Arrested)।
সেই ঘটনার পরই শিলিগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল দেবাশিস প্রামাণিক নামের এক তৃণমূল নেতাকে। তাঁকে হেরা করেই খোঁজ মিলেছিল জমি দুর্নীতি কাণ্ডে জড়িত আরও এক তৃণমূল নেতা গৌতম গোস্বামীর। তিনি ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লকের তৃণমূল সহ সভাপতি। আবার শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের সদস্য এই ব্যক্তি। তাঁকেই এবার গ্রেফতার করল পুলিশ(Another TMC Leader has been Arrested)।
দেবাশিসকে গ্রেফতার করার পর থেকেই পলাতক ছিলেন গৌতম। শিলিগুড়ি ছেড়ে প্রথমেই কলকাতা পালিয়ে আসেন তিনি। সেখান থেকে যান হায়দরাবাদে। এরপর বেঙ্গালুরু হয়ে চলে গিয়েছিলেন দিল্লিতে। গোপন সূত্রে খবর পেয়ে দিল্লিতে পৌঁছন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ। সেখান থেকেই গ্রেফতার করা হয় ওই তৃণমূল নেতাকে (Another TMC Leader has been Arrested)।
এই গ্রেফতারির বিষয়ে শিলিগুড়ি কমিশনারেটের পুলিশ কমিশনার সি সুধাকর বলেন, “দিল্লি থেকে গৌতম গোস্বামীকে গ্রেফতার করা হয়েছে” (Another TMC Leader has been Arrested)। তদন্তের স্বার্থে এর থেকে বেশি কিছু আর বলতে চাননি তিনি।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!