নীলু ভর্তি হাসপাতালে, শত বাধা পেরিয়েও রাইকে বিয়ে করতে বদ্ধপরিকর অনির্বাণ, রাজি হবে তো রাই?

Today’s episode of Mithijhora: জি বাংলার মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকটি প্রথম থেকেই জনপ্রিয়তার শিখরে। রাই, নীলু আর স্রোতের জীবনের নানা ওঠাপড়া নিয়ে এগোচ্ছে ধারাবাহিকের গল্প। জীবনের নানা টানাপড়েন ওঠা নামা সবটা নিয়েই পারিবারিক এই গল্প। এই সপ্তাহের শুরু থেকে মিঠিঝোরা ধারাবাহিক দেখা যাচ্ছে রাত ৯:৪৫ থেকে। ৩০ মিনিটের বদলে ৪৫ মিনিটের সম্প্রচার করা হচ্ছে।

সম্প্রতি, নীলু এখনো বিয়ের মন্ডপে উপস্থিত হয়নি। সেই নিয়ে রাই চিন্তিত হয়ে পড়ে। বিয়ের জন্য ডাকা হচ্ছে রাইকে। তবে রাই নীলুকে কথা দিয়েছে সে না এলে বিয়ের মন্ডপে বসবে না। নীলুর ঘরের দরজা বন্ধ। বারবার ডেকেও সাড়া পাওয়া যাচ্ছে না। নানা রকম চিন্তা মায়ের মনে। অবশেষে দরজাটা খুলে ভেতরে ঢুকতে দেখে নীলু শুয়ে। কেন শুয়ে সে, বুঝতে পেরেই মাথায় বাজ পড়ে মায়ের। এদিকে রাই-অনির্বাণের মালাবদল শুরু হয়েছে। নীলুর অবস্থা দেখে ছুটে এলো মা, সর্বনাশ হয়ে গেছে বলতে বলতেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল (Today’s episode of Mithijhora)

পরে দেখা যাচ্ছে বিয়ে ছেড়ে রাই অনির্বাণ স্রোত সকলে মিলে হাসপাতালে নিয়ে এসেছে। রাই বোনকে নিয়ে খুবই চিন্তিত কেঁদে ভাসাচ্ছে। অনির্বাণকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে রাই। দূরে চলে যেতে বলে তাকে ছেড়ে। রাইয়ের কাছাকাছি যে থাকে তার ভালো কিছু হয় না। রাই হয়তো সত্যি অপয়া। ‌নীলুকে নিয়ে গেছে ডাক্তাররা। এদিকে আবার কি দ্বিতীয় বিয়ে ভাঙবে অনির্বানের। ‌ রাই ফের লগ্নভ্রষ্টা হবে। তবে যে ঝড় ঝাপটাই আসুক, রাইকে আজই বিয়ে করবে অনির্বাণ (Today’s episode of Mithijhora)। অনির্বাণ রাইকে বলে আজ যদি বিয়ে না হয়, তাহলে আমার কি হবে জানিনা। তবে কি এবার বোনের কথা ভুলে বিয়ে করবে রাই। অনির্বাণের জোরেই কি তবে হবে বিয়েটা (Today’s episode of Mithijhora)।‌

যে নীলুকে নিয়ে দিদি এত চিন্তা করত, তাকে অসুস্থ অবস্থায় রেখেই বিয়ে করবে রাই। নাকি সে আর দ্বিতীয় বার কোন ঝামেলা চাইছে না। ইতিমধ্যেই রাই অনির্বাণের বিয়ে কে নিয়ে নানান অশান্তি হয়েছে। অনেকেই অনেক কথা বলেছে এই বিয়েতে। এবার যদি বিয়েটা না হয় তবে অনির্বাণকে তার মা-বাবার কাছ থেকে অনেক কথাই শুনতে হবে। ‌রাইয়ের সম্বন্ধেও খারাপ কথা বলবে তারা। তবে শেষমেশ নীলুকে হাসপাতালে রেখেই বিয়ের সেরে নেবে রাই অনির্বাণ। কী হবে জানতে হলে দেখতে হবে মিঠিঝোরা ধারাবাহিকটি (Today’s episode of Mithijhora)

আরও অন্যান্য খবর