Anubrata Mandal Got Bail in Cattle Smuggling Case: অবশেষে স্বস্তি পেলেন বীরভূমের ‘বেতাজ বাদশা’। গরু পাচার কাণ্ডে গত দু’বছর ধরে জেল খাটছিলেন তিনি। অবশেষে এবার সুপ্রিম কোর্ট জামিন মঞ্জুর করল অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal Got Bail in Cattle Smuggling Case)। শর্তসাপেক্ষ জামিন পেয়েছেন কেষ্ট। দু’বছর পর জামিন পেয়ে কতটা খুশি হলেন তৃণমূল এই দোর্দণ্ডপ্রতাপ নেতা?
প্রসঙ্গত, ২০২২ সালে গরু পাচার কাণ্ডে বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল জেলে ছিলেন তিনি। এরপর সিবিআইয়ের হেফাজতে থাকার পর তাঁর ঠাঁই হয় তিহাড় জেলে। এই একই মামলায় পরের দিকে ইডির হাতেও গ্রেফতার হন তিনি। দুই মামলাতেই জেল খাটছিলেন কেষ্ট।
জানা গিয়েছে, আজ, মঙ্গলবার অনুব্রতর এই গরু পাচার মামলা নিয়ে সিবিআইয়ের করা মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। এই মামলার শুনানি হয় বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে। সেখানে তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানির পর কেষ্টর জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট (Anubrata Mandal Got Bail in Cattle Smuggling Case)।
তবে শর্তসাপেক্ষ জামিন দেওয়া হয়েছে কেষ্টকে। জামিনের অন্যতম প্রধান শর্ত, অনুব্রত কোনওভাবেই তদন্তকে প্রভাবিত করতে পারবেন না। প্রত্যক্ষদর্শীদের কোনওভাবেই তিনি প্রভাবিত করতে পারবেন না। মোদ্দা কথা হল, তদন্তে সবরকমের সহযোগিতা করতে হবে অনুব্রতকে। এই শর্তেই জামিন পেয়েছেন তৃণমূল নেতা (Anubrata Mandal Got Bail in Cattle Smuggling Case)।
তবে একটা বিষয় রয়েছে। গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের করা মামলায় জামিন মঞ্জুর হয়েছে অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal Got Bail in Cattle Smuggling Case)। কিন্তু ইডির করা মামলা এখনও ঝুলছে কেষ্টর মাথার উপর। ফলে একটি মামলায় তাঁর জামিন মঞ্জুর হলেও এখনও জেলমুক্তি হচ্ছে না কেষ্টর। ইডির মামলার জন্য আপাতত সেই তিহাড় জেলেই থাকতে হবে বীরভূমের নেতাকে। ফলে অনুব্রত যে খুব একটা স্বস্তি পেলেন, তা কিন্তু নয়!





