চিকেনপ্রেমীদের জন্য দারুণ খবর, এক ধাক্কায় রেকর্ড দাম কমে গেল মুরগির মাংসের, খুশির হাওয়া আমজনতার মধ্যে

Price of Chicken Reduced: বিগত কয়েকদিন ধরেই দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের। আলু থেকে শুরু করে মাছ, শাকসবজি সবকিছুর দামই যেন আকাশছোঁয়া। তবে সম্প্রতি দাম কমেছে আলু ও সবজির। আর এবার খুশির খবর এল চিকেনপ্রেমীদের জন্যও। এক ধাক্কায় অনেকটা কমে গেল মুরগির মাংসের দাম (Price of Chicken Reduced)। আর এর জেরে আমজনতার মধ্যে খুশির হাওয়া।

হঠাৎ কেন দামে পতন (Price of Chicken Reduced)?

আসলে কয়েকদিন ধরেই বাজারে বার্ড ফ্লু নিয়ে একটা আতঙ্ক তৈরি হয়েছে। পার্ক সার্কাসের নার্সিং হোমে ভর্তিও হয় ৬ জন। সেই থেকেই নানান গুজব ছড়াতে থাকে বার্ড ফ্লু নিয়ে। মনে করা হচ্ছে, এই কারণেই হয়ত হঠাৎ কমে গিয়েছে পোল্ট্রি মুরগির দাম (Price of Chicken Reduced)। দাম কমে যাওয়ায় যে বেশ ভালোই বিক্রি হবে মুরগির মাংস, তা বলাই বাহুল্য। আবার মুরগির মাংসের দাম কমলে ডিমেরও দাম কমবে বলে মনে করা হচ্ছে।।    

কত দাম কমল মাংসের (Price of Chicken Reduced)?

জানা গিয়েছে, রাজ্যে পোল্ট্রি মুরগির দাম একলাফে ১০০ টাকা কমে গিয়েছে। কলকাতার বাজারে মুরগির মাংসের দাম কমেছে ১০০-১২০ টাকা কেজি দরে। স্কিন ছাড়া মুরগির মাংসের দাম কমেছে প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা (Price of Chicken Reduced)। আর স্কিন-সহ মুরগির মাংসের দাম কমেছে কেজি প্রতি ৬০ থেকে ৭০ টাকা। আর এর ফলে বেশ স্বস্তিতে খাদ্যরসিকরা।

এই মুহূর্তে চলছে শ্রাবণ মাস। ফলে অনেকেই এই গোটা মাস ধরে নিরামিষ খান। আবার আগামী কয়েক সপ্তাহে কোনও বড় উৎসব নেই। ফলে চিকেনের দাম যদি ঊর্ধ্বমুখী থাকত, তাহলে বিক্রি কমে যেত। আর দাম বেশি হলে মধ্যবিত্তরা সমস্যায় পড়তেন। দাম বেশি হলে তা টাস্ক ফোর্সের নজরে পড়ত। সবদিক বিবেচনা করেই দাম কমেছে মুরগির মাংসের (Price of Chicken Reduced)

জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ড্রেসড চিকেন বিক্রি হয়েছে ৩০০ টাকা কেজি দরে আর হোল চিকেন বিক্রি হয়েছে ১৮০ টাকা কেজি দরে। আর এখন ড্রেসড চিকেনের দামই কমে দাঁড়াল ১৮০-১৯০ টাকা প্রতি কেজি আর হোল চিকেনের দাম কমে দাঁড়িয়েছে ১১০-১২০ টাকা প্রতি কেজি। বলে রাখা ভালো, সম্প্রতি মুরগি সরবরাহকারী ডিলাররা ধর্মঘট ডেকেছিলেন। ফলে মনে করা হয়েছিল যে চিকেনের দাম হয়ত বেড়ে যাবে। কিন্তু হোল এর উল্টোটা। অনেকটা কমে গেল চিকেনের দাম (Price of Chicken Reduced)

RELATED Articles