বড়লোক হওয়ার স্বপ্ন এই পৃথিবীতে প্রায় প্রত্যেকেই দেখে বাঁচে। অনেকে চটজলদি বড়লোক হতে চান বলে প্রতিদিন লটারির টিকিট কাটেন। অনেকেই লটারির টিকিট বিক্রি করে নিজেদের সংসার চালান। আমাদের ভারতবর্ষে লটারি বিক্রি একটি বৈধ ব্যবসা। অনেক রাজ্য সরকার কিন্তু লটারি সংস্থা চালায়।
কিছু কিছু ক্ষেত্রে লটারি কেটে অনেকেই বড়লোক হয়েছেন আবার লটারি চক্করে অনেকে সর্বস্বান্তও হয়েছেন। আমাদের পোর্টাল আপনাকে লটারি কাটার জন্য প্রশ্রয় দিচ্ছে না তবে এখন যে খবরটি আপনাকে জানানো হবে লটারি সম্পর্কে তা জেনে আপনি অবাক হয়ে যাবেন।

আমরা প্রায়শই খবর করি কোন খেটে খাওয়া মানুষ লটারি কেটে কোটিপতি হয়ে গেছে। প্রথম পুরস্কার এক কোটি টাকা জিতলে এরকম প্রায়ই খবর দেখা যায় যে কোন গরিব খেটে-খাওয়া মানুষ এই এক কোটি টাকা জিতেছেন। এবার এরকমই এক কোটি টাকা পাওয়া একজন মানুষের নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে, যে মানুষটিকে আপনারা সবাই খুব ভালো করে চেনেন। তিনি হলেন বাংলার তথা বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা সকলের প্রিয় কেষ্ট দা অর্থাৎ অনুব্রত মণ্ডল। জানা গিয়েছে যে তিনি এক কোটি টাকা জিতেছেন নাগাল্যান্ড স্টেট লটারিতে।
স্বাভাবিকভাবেই খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে আগুনের গতিতে। আজ দুপুর ১টার ফলাফল বের হতে দেখা যায় এক কোটি টাকা জিতেছে 77L 78280 নম্বরটি। পাশেই দেখা যায় অনুব্রত মণ্ডল এর মত দেখতে হুবহু একজনের ছবি, তার ছবির তলায় লেখা রয়েছে অনুব্রত মণ্ডল এর নাম এবং জানা গিয়েছে এনার বাড়ি ও বীরভূমে।তাই মনে করা হচ্ছে যে এই অনুব্রত মণ্ডল এই তৃণমূলের সকলের প্রিয় কেষ্ট দা। যদিও অনুব্রত মন্ডলের তরফে এখনো পর্যন্ত এই খবরের সত্যতা স্বীকার করা হয়নি।





