‘নেতাজি রবীন্দ্রনাথ বিবেকানন্দ তৃণমূল করতেন’,আজব দাবি করলেন মমতার ভাই, ভিডিও শেয়ার করলেন অগ্নিমিত্রা পল

আচ্ছা আপনারা কখনো শুনেছেন বাংলার মনীষীরা যেরকম রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ সক্রিয় রাজনীতি করতেন? সেরকম আবার নেতাজি সেই সময় সক্রিয় রাজনীতি করে থাকলেও তিনি যে তৃণমূলের সদস্য ছিলেন এ কথা কি আপনারা জানতেন? যদি এতোটুকু পড়ে আপনারা হাসতে শুরু করেন তাহলে গোটা ভিডিওটি দেখলে কী করবেন?সম্প্রতি ভাইরাল হওয়ার একটি ভিডিওতে মমতার ভাই কার্তিক মুখার্জি এমনটাই দাবি করেছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর এই মনীষীরাও তৃণমূল করতেন!আর তার এই ভিডিও শেয়ার করে ক্ষোভে ফেটে পড়েছেন বিধায়ক অগ্নিমিত্রা পল।

তিনি নিজের টুইটে সেই ভিডিওটি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে বিগত কলকাতা পুরসভা ভোটে নিজের স্ত্রী কাজরী বন্দোপাধ্যায়ের হয়ে প্রচারে এরকম উদ্ভট মন্তব্য করেছেন কার্তিক ব্যানার্জি। চিন্তা বি করছেন যে নেতাজি রবীন্দ্রনাথ বিবেকানন্দ সকল তৃণমূল করতেন আর স্বামীর এই বক্তব্যের সময় তার পাশে দাঁড়িয়েছিলেন স্ত্রী কাজরী দেবী।

আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল অত্যন্ত ক্ষুব্ধ এবং তিনি টুইটারে লিখেছেন যে ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। আপনার ভাই চিৎকার করে বলেছিল “নেতাজি একজন টিএমসি সদস্য”। নেতাজিকে আপনি কোন স্তরে নিয়ে গিয়েছেন? আর এখন আপনি ট্যাবলোর রাজনীতিতে ঝাঁপিয়ে পড়েছেন!পরবর্তী প্রজন্মকে আপনি কি বার্তা দিচ্ছেন?”

ভিডিওটি পোস্ট হতেই শাসক দলের বিরুদ্ধে নিন্দার ঝড় বইছে সর্বত্র। তৃণমূল বিরোধীরা প্রশ্ন তুলেছেন যে কার্তিক বাবু এরকমটা বলার সাহস পান কোথা থেকে। ভিডিও তৃণমূলের তরফে সরকারিভাবে এখনো পর্যন্ত এর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles