তিহাড়েই (Tihar Jail) ছিলেন আর এখন ৪ মাস সেখানের বাসিন্দা হয়েই থাকতে হবে গরু পাচার কাণ্ডে (cattle smuggling case) গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal)। দিল্লি হাইকোর্টে (Delhi High Court) তাঁর জামিনের আবেদনের শুনানি পিছিয়ে গিয়েছে ৪ মাস। পরবর্তী শুনানি রয়েছে ২৭শে জুলাই। ফলে সেই সময় পর্যন্ত তিহাড়েই থাকবেন কেষ্ট।
গত সপ্তাহে অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের মামলার শুনানি ছিল। কিন্তু সেদিন বিচারপতি দীনেশ শর্মা অনুপস্থিত থাকায় সেই শুনানি পিছিয়ে যায়। আজ, ২৯শে মার্চ ছিল সেই শুনানি। কিন্তু এবারও তা পিছিয়ে গেল ৪ মাস। অনুব্রতর পরবর্তী জামিনের শুনানি রয়েছে ২৭শে জুলাই।
আর এই ৪ মাস তাই তিহাড়েই থাকতে হবে কেষ্টকে। আদালত আবার ইডিকে চার সপ্তাহের মধ্যে তদন্তের নতুন রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে। সেই রিপোর্টের কপি অনুব্রতর আইনজীবীকে পাঠাতে হবে। জানা গিয়েছে, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কেষ্টকে ভারচুয়ালি আদালতে পেশ করার আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনে সাড়া দেয় আদালত।
বলে রাখি, গত আগস্ট মাসে গরু পাচার কাণ্ডে গ্রেফতার হন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এরপরই তাঁর নামে ও বেনামে একাধিক সম্পত্তির খোঁজ মেলে। ইডির নজরে পড়েন তিনি। অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন ও হিসাবরক্ষক মণীশ কোঠারিকে এই মামলায় গ্রেফতার করা হয়। তারাও আপাতত তিহাড় জেলেই রয়েছেন।
অনুব্রতকে এরপর দিল্লি নিয়ে গিয়ে জেরার আবেদন জানায় ইডি। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের তরফে সেই নির্দেশ দেওয়াও হয়। তবে দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন জানান অনুব্রত। যদিও দিল্লি যাত্রা আটকায়নি। দিল্লিতে ইডি হেফাজত শেষ করে তিহাড়ে ঠাঁই হয় তাঁর। আর এবার আরও ৪ মাস সেখানেই থাকতে হবে কেষ্টকে।






