বিয়ের আগে শা’রী’রি’ক সম্পর্কে রাজি না হওয়ার ‘শাস্তি’, হবু বৌ-কে শ্বাসরোধ করে খু’ন করলেন যুবক

বিয়ের ঠিক হয়েই গিয়েছিল প্রায়। তবে বিয়ের আগে শা’রী’রি’ক সম্পর্ক গড়তে রাজি হন নি যুবতী। সেই কারণেই নিজের জীবন দিতে হল তাঁকে। শ্বাসরোধ করে যুবতীকে খু’ন করলেন হবু বর। পুলিশে সেকথা নিজেই স্বীকার করেছে অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রাজগঞ্জে।

সূত্রের খবর, গত বৃহস্পতিবার রাজগঞ্জের সন্ন্যাসীকাটা অঞ্চলে নাদিমা খাতুন নামের এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়। পুকুর থেকে উদ্ধার হয় তাঁর দেহ। এই ঘটনায় মউমিন নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ওই মউমিনের সঙ্গেই নাদিমার বিয়ের কথাবার্তা চলছিল।

মউমিন কী কারণে খুন করতে পারে নাদিমাকে, সে নিয়ে তদন্ত করতেই সামনে এল নতুন তথ্য। পুলিশ সূত্রের খবর, মউমিন নিজেই খু’নের কথা স্বীকার করেছে। সে জানায়, নাদিমাকে পুকুরপাড়ে নিয়ে গিয়ে প্রথমে ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে খু’ন করে তাঁকে। এরপর তাঁর দেহ ফেলে দেয় পুকুরে। প্রমাণ লোপাটের জন্য নাদিমার ফোন ও ওড়নাও পুকুরে ফেলে দেয় সে যাতে মনে হয় নাদিমা জলে ডুবে মারা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, নাদিমার ময়নাতদন্তের রিপোর্ট দেখে জানা যায় সে তাঁকে শ্বাসরোধ করে খু’ন করা হয়েছে। ঘটনার তদন্ত করতে গিয়ে ধৃতের মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে দুয়ে দুয়ে চার করেছেন তদন্তকারীরা। তাঁরা জানতে পারেন ঘটনার দিন অর্থাৎ বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত নাদিমার বাড়ির কাছাকাছি ছিলেন মউমিন।

পুলিশের জেরায় মউমিন স্বীকার করেছে যে বিয়ের আগে নাদিমার সঙ্গে শা’রী’রি’ক সম্পর্ক করতে চেয়েছিল সে। কিন্তু তাতে রাজি হয়নি নাদিমা। ঘটনার দিন রাতে নাদিমাকে ফোন করে দেখা করার কথা বলে মউমিন। সেদিন ফের ঘনিষ্ঠ হওয়ার প্রস্তাব দেয় মউমিন। কিন্তু নাদিমা রাজি না হওয়ায় রাগের মাথায় খু’ন করে মউমিন।

RELATED Articles